সাভার মডেল থানা ধীন নামা বাজার এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।
মোঃ উজ্জল খান স্টাফ
রিপোর্টার ঢাকা
ডিবি (উত্তর), ঢাকা জেলা
তারিখ-০১/০৮/২০২৬ খ্রি.
বিশেষ অভিযানে ঢাকা জেলার ডিবি (উত্তর) কর্তৃক পৃথক পৃথক অভিযানে ১৫০ (একশত পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট ও ০৬ (ছয়) বোতল ফেন্সিবিলসহ মোট ০৬ (ছয়) জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।
ঢাকা জেলা পুলিশের অভিভাবক জনাব শামীমা পারভিন পুলিশ সুপার, ঢাকা মহোদয়ের নির্দেশনায়, বিশেষ অভিযান পরিচালনাকালে ঢাকা জেলার ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ জনাব সাইদুল ইসলাম এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ শাহাদাৎ হোসেন সংগীয় অফিসার ও ফোর্সসহ ৩১/০৭/২০২৬ খ্রি. তারিখ রাত ১৮:০০ ঘটিকায় সাভার মডেল থানাধীন নামাবাজার এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী ১। মোহাম্মদ আলী (৬০), পিতা-মৃত আমজাদ হোসেন, মাতা-লাল বানু, সাং-ঝাউগায়ী, থানা-গৌরিপুর, জেলা-ময়মনসিংহ, এ/পি সাং-বক্তারপুর বেদেপাড়া (জাহাঙ্গীর এর বাড়ির ভাড়াটিয়া), থানা-সাভার মডেল, জেলা-ঢাকা, ২। মোঃ জহির (৪২), পিতা-মৃত নুর আল বেপারী, মাতা-আমেনা বেগম, সাং-পুকুরপাড়, থানা-শাহজাদপুর, জেলা-সিরাজগঞ্জ, এ/পি সাং-জালেশ^র রেডিও কলোনী (আলী হোসেন এর বাড়ির ভাড়াটিয়া), থানা-সাভার মডেল, জেলা-ঢাকাদ্বয়কে ১০০ (একশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ (যাহার ওজন ১০ গ্রাম, যাহার মূল্য অনুমান (৩০,০০০/- ত্রিশ হাজার টাকা) গ্রেফতার করেন এবং মাদক বিক্রির নগদ ১০,০০০/-(দশ হাজার) টাকা উদ্ধার করেন।
অপর একটি পৃথক অভিযানে এসআই (নিঃ) মোঃ আরিফুল ইসলাম সংগীয় অফিসার ও ফোর্সসহ ০১/০৮/২০২৬ খ্রি. তারিখ রাত ০০:০৫ ঘটিকায় আশুলিয়া থানাধীন জিরাবো পুকুরপাড় স্ট্যান্ড এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী ৩। মোঃ সাব্বির হোসেন (২৫), পিতা-মোঃ আলমগীর হোসেন, সাং-ইশ্বরদী (কাইচাইল ইউপি), থানা-নগরকান্দা, জেলা-ফরিদপুর, এ/পি সাং-কাঠগড়া উত্তরপাড়া (আরমানের বাড়ির ভাড়াটিয়া), থানা-আশুলিয়া, জেলা-ঢাকা, ৪। লিটন (৪০), পিতা-নিজাম উদ্দিন, সাং-কাটাগড়, থানা-বোয়ালমারী, জেলা-ফরিদপুর, এ/পি সাং-কাঠগড়া দোকাঠী রোড (রুপচাঁন এর বাড়ির ভাড়াটিয়া), থানা-আশুলিয়া, জেলা-ঢাকাদ্বয়কে ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ (যাহার ওজন ০৫ গ্রাম, যাহার মূল্য অনুমান (১৫,০০০/-পনের হাজার টাকা) গ্রেফতার করেন।
অপর একটি পৃথক অভিযানে এসআই (নিঃ) মোঃ রাশেদ মিয়া সংগীয় অফিসার ও ফোর্সসহ ০১/০৮/২০২৬ খ্রি. তারিখ রাত ০০:০৫ ঘটিকায় সাভার মডেল থানাধীন সাভার আধুনিক হাসপাতাল এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী ৫। মোঃ ওমর ফরুক (২৮), পিতা-মৃত দবিরুল, মাতা-মরিয়ম বেগম, সাং-দক্ষিণ দুয়ারী, থানা-বালিয়াডাঙ্গি, জেলা-ঠাকুরগাঁও, ৬। নুরজাহান বেগম (৩৮), স্বামী-মোঃ নজরুল ইসলাম, সাং-খরকলি কচুপাড়া, থানা-রংপুর সদর, জেলা-রংপুর, এ/পি সাং-সোবহানবাগ (আমির হোসেনের বাড়ির ভাড়াটিয়া), থানা-সাভার, জেলা-ঢাকাদ্বয়কে ০৬ (ছয়) বোতল ফেন্সিবিলসহ (যাহার ওজন ৬০০ মি.লি., যাহার মূল্য অনুমান (১৮,০০০/-আঠারো হাজার টাকা) গ্রেফতার করেন।
উল্লেখ্য যে, বর্ণিত ২ নং আসামী মোঃ জহির এর বিরুদ্ধে ১ টি মাদক মামলা, ৩ নং আসামী মোঃ সাব্বির হোসেন এর বিরুদ্ধে ১ টি মাদক ও ১ টি অন্যান্য মামলাসহ মোট ২ টি মামলা, ৪নং আসামী লিটন এর বিরুদ্ধে ০১ টি মাদক মামলা রয়েছে।
ধৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।