বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে খাদ্য অধিদপ্তরের কর্মচারীর বিরুদ্ধে ঘুষের অভিযোগ গাজীপুরে খাদ্য অধিদপ্তরের অফিস সহকারী আসাদ মিয়ার বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ আশুলিয়া থানাধীন বাইপাইল চাড়ালপাড়া এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।  বোমা তৈরিতে বিপত্তি, উড়ল ঘরের টিন ! অবশেষে আটক অণ্ডকোষ হারা মিজান চিকিৎসাধীন। সিরাজদিখানে ‘বোরহান-আনোয়ারা প্রবীণ নিবাস’ পরিদর্শনে ইউএনও রুম্পা ঘোষ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিদেশি পিস্তল-গুলিসহ আরসা সদস্য গ্রে প্তা র ছয় দফা দাবি আদায়ে লং মার্চ কক্সবাজার থেকে জামায়াতের নেতাকর্মীরা চট্টগ্রামের পথে সাভার মডেল থানাধীন বক্তারপুর এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার হলদিয়ায় চেয়ারম্যান প্রার্থী লীনা পারভীনের উঠান বৈঠক উন্নয়ন ও জনসেবার প্রতিশ্রুতি সত্যের পক্ষে কলমঃ- সাংবাদিকের বন্ধু সত্য, শত্রুর তালিকা দীর্ঘ

ঢাকার ধামরাইয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী নি হ ত ২,আ হ ত ১

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ৬০ বার পড়া হয়েছে

ঢাকার ধামরাইয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী নিহত ২,আহত ১

মোহাম্মদ শফিকুল ইসলাম জেলা প্রতিনিধি ঢাকা।

ঢাকার ধামরাইয়ে ১০ চাকার একটি দ্রুতগামী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এই ঘটনায় গুরুতর আহত একজনকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (২৯ জুলাই) ধামরাই সদর ইউনিয়নের শরীফবাগ ব্রিজের উত্তর পাশের ঢালে এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন,ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের লাড়ুয়াকুন্ড গ্রামের মোঃ রুবেলের ছেলে রনি (১৩) এবং একই গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মোঃ মাইন (১৬)।এ ঘটনায় আহত ব্যক্তি হলেন মোঃ আতাউল্লাহ।

স্হানীয়রা জানান,নবীনগর থেকে কালিয়াকৈরগামী একটি দ্রুতগতির (১০) চাকার ট্রাক শরীফবাগ ব্রিজের উত্তর পাশের ঢালে পৌঁছালে সামনের একটি মোটরসাইকেলকে পিছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা তিন আরোহীই ছিটকে সড়কে পড়ে যান এবং ট্রাকের চাকায় পিষ্ট হন। ঘটনারস্হলেই একজনের মর্মান্তিক মৃত্যু হয়। পরে স্হানীয়রা আহতদের উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। আহত মোঃ আতাউল্লাহর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে ঘটনার পরপরই ঘাতক ট্রাক ও চালক পালিয়ে যাওয়ায় স্হানীয়রা তাদের আটক করতে পারেনি।

এ বিষয়ে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ নান্নু মন্ডল জানান, সড়ক দুর্ঘটনায় খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গিয়ে কাউকেই পাওয়া যায়নি। পরবর্তীতে ধামরাই সরকারি হাসপাতালে খোঁজ নিয়ে জানা যায়, স্বজনরা লাশ উদ্ধার করে নিজ নিজ বাড়ীতে নিয়ে গেছেন।

 

ঢাকার ধামরাইয়ে ১০

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews