
হোসেনপুরে যথাযথ মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত।
তপন চন্দ্র সরকার, জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ,
হোসেনপুর কিশোরগঞ্জে আসন্ন ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযথ মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে পালনের লক্ষ্যে কিশোরগঞ্জের হোসেনপুরে উপজেলা পর্যায়ের এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ জুলাই, ২০২৬) হোসেনপুর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব কাজী নাহিদ ইভা।
সভায় দিবসটি উদ্যাপন উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। গৃহীত প্রস্তাবনার মধ্যে রয়েছে— সরকারি-বেসরকারি ভবনে আলোকসজ্জা, আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শন, র্যালি, শহীদদের রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় বিভিন্ন মসজিদে দোয়া মাহফিল এবং উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ অনুষ্ঠান আয়োজন।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার কাজী নাহিদ ইভা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে দিবসটি সুষ্ঠু, সুন্দর ও শৃঙ্খলার সাথে উদ্যাপনের জন্য সংশ্লিষ্ট সকল দপ্তর, সংগঠন ও প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন: উপজেলা প্রশাসন ও কর্মকর্তা: হোসেনপুর মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, প্রাথমিক শিক্ষা অফিসার সাদেকুর রহমান ও এলজিইডি অফিসার বিদ্যুৎ কুমার। রাজনৈতিক নেতৃবৃন্দ মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু বাক্কার সিদ্দিক বাক্কার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আল আমিন ভূঁইয়া ও পৌর ছাত্রদলের আহ্বায়ক রাজিব আহমেদ এবং হোসেনপুর উপজেলা প্রেসক্লাবের সদস্য তপন সরকার, পৌর প্রেসক্লাবের সভাপতি শাহিন আহমেদ, উপজেলা প্লেসক্লাবের টুটুল আহমেদ,ও রিফাত
সম্মানিত জুলাই যোদ্ধাগণ, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতৃবৃন্দ, সামাজিক ও সুশীল সমাজের প্রতিনিধি এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
উপজেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, সভার সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৫ আগস্ট সকাল থেকে দিবসের তাৎপর্য তুলে ধরে দিনব্যাপী নানা কর্মসূচি বাস্তবায়ন করা হবে।