সাভার মডেল থানাধীন তালবাগ এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।
মোহাম্মদ উজ্জ্বল খান স্টাফ রিপোর্টার( ঢাকা)
ডিবি (উত্তর), ঢাকা জেলা
তারিখ-২৮/০৭/২০২৬ খ্রি.
বিশেষ অভিযানে ঢাকা জেলার ডিবি (উত্তর) কর্তৃক পৃথক অভিযানে ১১৩ (একশত তের) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০৪ (চার) জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।
ঢাকা জেলা পুলিশের অভিভাবক জনাব শামীমা পারভিন পুলিশ সুপার, ঢাকা মহোদয়ের নির্দেশনায়, বিশেষ অভিযান পরিচালনাকালে ঢাকা জেলার ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ জনাব সাইদুল ইসলাম এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ রাশেদ মিয়া সংগীয় অফিসার ও ফোর্সসহ ২৮/০৭/২০২৬ খ্রি. তারিখ রাত ০২:১০ ঘটিকায় সাভার মডেল থানাধীন তালবাগ এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী ১। মোঃ জামাল (৪০), পিতা-জয়নাল হোসেন, মাতা-মৃত চান বানু, সাং-চর্নাবাদ, থানা-সদর, জেলা-ভোলা, এ/পি সাং-তালবাগ (তমিজ সাহেবের বাড়ির ভাড়াটিয়া), থানা-সাভার মডেল, জেলা-ঢাকাকে ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ (যাহার ওজন ০৫ গ্রাম, যাহার মূল্য অনুমান (১৫,০০০/- পনের হাজার টাকা) গ্রেফতার করেন ।
অপর একটি পৃথক অভিযানে এসআই (নিঃ) সুজিত কুমার মৃধা সংগীয় অফিসার ও ফোর্সসহ ২৮/০৭/২০২৬ খ্রি. তারিখ রাত ০৪:৩৫ ঘটিকায় ধামরাই থানাধীন খরারচর এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী ২। মোঃ লতিফ খালাশি (১৯), পিতা- মোঃ শফিক খালাশি, মাতা- মোছাঃ জরিনা বেগম, সাং- উত্তর কাইম তারা, থানা-ধামরাই, জেলা-ঢাকা, ৩। মোঃ খোকন হোসেন(১৯), পিতা- মোঃ আব্দুল হামিদ, মাতা- আনোয়ারা বেগম, সাং- কুটিরচড় (পশ্চিশ পাড়া),থানা- ধামরাই , জেলা- ঢাকা, ৪। মোঃ আহাদ (১৯), পিতা- মৃত আফাজ উদ্দীন, মাতা- মোছাঃ আছিয়া বেগম, সাং- উত্তর কাইম তারা, থানা-ধামরাই, জেলা-ঢাকাদের ৬৩ (তেষট্টি) পিস ইয়াবা ট্যাবলেটসহ (যাহার ওজন ৬.৩ গ্রাম, যাহার মূল্য অনুমান (১৮,৯০০/- আঠার হাজার নয়শত টাকা) গ্রেফতার করেন।
ধৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।