মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে, চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম সাভার মডেল থানাধীন তালবাগ এলাকা হইতে পেশাদার মা দ ক ব্যবসায়ী গ্রে ফ তা র। শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেন্টাল ইউনিটের আধুনিকায়ন উদ্বোধন করলেন সংসদ সদস্য শেখ মোঃ আব্দুল্লাহঃ হোয়াইক্যং চেকপোস্টে বিজিবির অভিযানে ১ লাখ ৬ হাজার ই য়া বা সহ প্রাইভেট কার চালক আ ট ক ঢাকার ধামরাই উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয় বিসমিল্লাহ রাহমানির রাহিম আসসালামু আলাইকুম সখিপুরে শিশু ধ র্ষ ণ চেষ্টাকারীকে গণধোলাইয়ের পর পুলিশে সোপর্দ পানেরছড়া রেঞ্জে বনকর্মীদের ওপর হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ আহত ৫ উখিয়ায় র‍্যাব-১৫-এর অভিযানে ৫০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার, জব্দ সিএনজি অটোরিকশা শান্তিগঞ্জে কবরস্থানে গাছে ঝুলন্ত ব্যক্তির ম র দে হ উ দ্ধা র

লোহাগাড়ায় বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে, চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

লোহাগাড়ায় বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে, চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম

 

আরমান হোসেন ফয়সাল
লোহাগাড়ার প্রতিনিধি
চট্টগ্রাম জেলা

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম বলেছেন, বন্যার পানি নেমে গেলেও ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ শেষ হয়নি। এখন তাদের পুনর্বাসনই সবচেয়ে বড় দায়িত্ব। তিনি বলেন, বন্যাকালে সরকার, মন্ত্রিসভার সদস্য এবং বিএনপির নেতাকর্মীরা ক্ষতিগ্রস্ত মানুষের পাশে ছিলেন। সেই সহায়তার ধারাবাহিকতায় এখন কার্যক্রমকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। পুনর্বাসন

বিকেলে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর বাজার এলাকায় উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও ত্রাণসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ঢেউটিন ও খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।মাহবুবের রহমান শামীম বলেন, ভয়াবহ বন্যায় অনেক পরিবার বসতঘর হারিয়েছে। কৃষিজমির ফসল, গবাদিপশুর খামার, পোলট্রি খামার এবং মাছের ঘের ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। এসব ক্ষতি কাটিয়ে উঠতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে চট্টগ্রাম জেলা পরিষদের পক্ষ থেকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আসহাব উদ্দীন চৌধুরী, সদস্য নাজমুল মোস্তফা আমিন। এ সময় উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বায়েজিদ বিন আকন্দ, লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ, মাওলানা মুজিবুর রহমান চট্টগ্রাম দক্ষিণ জেলা ওলামা দলের সভাপতি, প্রবাসী মোহাং খোরশেদ দক্ষিণ জেলা যুবদলের সিনিয়র সহ-সহ-সভাপতি আবু সেলিম চৌধুরী চুনতি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নূর মোহাম্মদ শহীদুল্লাহ, লোহাগাড়া উপজেলা যুবদলের আহ্বায়ক শব্বির আহম্মেদসহ আধুনগর যুবদল জাহেদ মোক্তার মানিক আইয়ুব আরাফাত বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews