সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
উখিয়ায় র‍্যাব-১৫-এর অভিযানে ৫০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার, জব্দ সিএনজি অটোরিকশা শান্তিগঞ্জে কবরস্থানে গাছে ঝুলন্ত ব্যক্তির ম র দে হ উ দ্ধা র অসহায় কিডনি রোগী তাওরাত কে বাঁচাতে সবাই এগিয়ে আসুন ঔষধ খরচ প্রতি মাসে ১৫ থেকে ২০ হাজার টাকা অসহায় কিডনি রোগী তাওরাত কে বাঁচাতে সবাই এগিয়ে আসুন ঔষধ খরচ প্রতি মাসে ১৫ থেকে ২০ হাজার টাকা গাইবান্ধায় বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠিত আশুলিয়ায় পুলিশের সাথে “শুটার বাপ্পি’র গোলাগুলি ” নারীকে জিম্মি করে চম্পট। নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভাঙ্গুড়ায় রাস্তার গাছ কেটে বিক্রয়ের অভিযোগ, তদন্তে বন বিভাগ গলা কাটা’ আয়াসের প্রকৃত পরিচয় নিয়ে প্রশ্ন: সরকারি নথি যাচাইয়ের দাবি টেকনাফে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে প্রায় ৩২ লাখ টাকা মূল্যের ভারতীয় পন্য 

উখিয়ায় র‍্যাব-১৫-এর অভিযানে ৫০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার, জব্দ সিএনজি অটোরিকশা

  • প্রকাশিত: সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

উখিয়ায় র‍্যাব-১৫-এর অভিযানে ৫০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার, জব্দ সিএনজি অটোরিকশা

মোহাম্মদ রায়হান ইসলাম
উপজেলা প্রতিনিধি টেকনাফ , কক্সবাজার

গোপন সংবাদ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় পরিচালিত অভিযানে কক্সবাজারের উখিয়ায় ৫০ হাজার পিস ইয়াবাসহ তিনজন কথিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৫, সিপিসি-২। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশাও জব্দ করা হয়।
র‍্যাব-১৫ সূত্রে জানা যায়, গত ২৬ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ আনুমানিক দুপুর ১টা ১০ মিনিটে কক্সবাজার জেলার উখিয়া থানার রাজাপালং ইউনিয়নের উখিয়া দক্ষিণ স্টেশন এলাকায় কক্সবাজার-টেকনাফ মহাসড়কের পাশে শহীদুল্লাহ জমিলুর বিউটি হার্ডওয়্যার দোকানের সামনে একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে র‍্যাবের আভিযানিক দল।এ সময় একটি সন্দেহভাজন সিএনজি অটোরিকশাকে থামানোর সংকেত দেওয়া হলে চালক ও আরোহীরা সংকেত অমান্য করে সিএনজি রেখে পালানোর চেষ্টা করেন। তাৎক্ষণিক ধাওয়া করে র‍্যাব সদস্যরা তিনজনকে আটক করতে সক্ষম হন।পরে তাদের সঙ্গে থাকা একটি সাদা প্লাস্টিকের বাজারের ব্যাগ তল্লাশি করে নীল রঙের ৫০টি এয়ারটাইট পলিপ্যাকেট উদ্ধার করা হয়। প্রতিটি প্যাকেটে ১,০০০ পিস করে সর্বমোট ৫০,০০০ (পঞ্চাশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— নুরুল হাকিম (২৮), পিতা: নাজির হোসেন, মাতা: সোনা মেহের, সাং: পাতাবাড়ি কাঠাল বাগানপাড়া, ৪ নম্বর ওয়ার্ড, উখিয়া; মো. ইদ্রিস (৪৮), পিতা: মৃত রশিদ আহম্মেদ, মাতা: সামছুন নাহার, সাং: উত্তর পাতাবাড়ি পাড়া, ৪ নম্বর ওয়ার্ড, উখিয়া; এবং শামসুল আলম (২৪), পিতা: মো. কাশেম, মাতা: হাজেরা খাতুন, সাং: মধুরছড়া পোলিয়াপাড়া, ৬ নম্বর ওয়ার্ড, উখিয়া, জেলা কক্সবাজার।র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে দাবি করা হয়েছে।উদ্ধারকৃত ইয়াবা, জব্দকৃত সিএনজি অটোরিকশা এবং অন্যান্য আলামতসহ গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে যানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews