রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম :
গাইবান্ধায় বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠিত আশুলিয়ায় পুলিশের সাথে “শুটার বাপ্পি’র গোলাগুলি ” নারীকে জিম্মি করে চম্পট। নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভাঙ্গুড়ায় রাস্তার গাছ কেটে বিক্রয়ের অভিযোগ, তদন্তে বন বিভাগ গলা কাটা’ আয়াসের প্রকৃত পরিচয় নিয়ে প্রশ্ন: সরকারি নথি যাচাইয়ের দাবি টেকনাফে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে প্রায় ৩২ লাখ টাকা মূল্যের ভারতীয় পন্য  মুকসুদপুরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে রোগী বাছাই ক্যাম্প অনুষ্ঠিত কক্সবাজারে আইফোনসহ ৬০টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর সুনামগঞ্জের দিরাইয়ে প্রথমবারের মতো ধামাইল কর্মশালা অনুষ্ঠিত দীর্ঘ ৫ (পাঁচ) বছর যাবৎ ব্রিজের কাজে বেহাল অবস্থায় জনদূর্ভূগ পোহাতে হচ্ছে।

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

  • প্রকাশিত: রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

মোহাম্মদ শফিকুল ইসলাম জেলা প্রতিনিধি ঢাকা।

রাষ্ট্রপতি মোঃ শাহাবুদ্দিনের পদত্যাগের পর দেশের সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রাখতে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহন করেছেন।
সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি মোঃ শাহাবুদ্দিন ২৪ জুলাই ২০২৬ তারিখে পদত্যাগ করায় সংবিধানের বিধান অনুসারে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করেছেন। এ আদেশে অবিলম্বে কার্যকর হয়েছে।

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহনের মাধ্যমে তিনি দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করবেন। এ সময় রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সাংবিধানিক কার্যক্রম, প্রয়োজনীয় প্রশাসনিক সিদ্ধান্ত এবং রাষ্ট্রপতির সাংবিধানিক দায়িত্বসমূহ তিনি পালন করবেন, যতক্ষণ না জাতীয় সংসদ নতুন রাষ্ট্রপতি নির্বাচন করে।

হাফিজ উদ্দিন আহমদ একজন বীর মুক্তিযুদ্ধা, সাবেক মন্ত্রী, বহুবারের সংসদ সদস্য এবং বর্তমান জাতীয় সংসদের স্পিকার। দীর্ঘ রাজনৈতিক ও প্রশাসনিক অভিজ্ঞতার কারণে তাঁর ওপর এই সাংবিধানিক দায়িত্ব অর্পিত হয়েছে।

সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হলে তিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে পুনরায় স্পিকারের দায়িত্ব পালন করবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews