বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে খাদ্য অধিদপ্তরের কর্মচারীর বিরুদ্ধে ঘুষের অভিযোগ গাজীপুরে খাদ্য অধিদপ্তরের অফিস সহকারী আসাদ মিয়ার বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ আশুলিয়া থানাধীন বাইপাইল চাড়ালপাড়া এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।  বোমা তৈরিতে বিপত্তি, উড়ল ঘরের টিন ! অবশেষে আটক অণ্ডকোষ হারা মিজান চিকিৎসাধীন। সিরাজদিখানে ‘বোরহান-আনোয়ারা প্রবীণ নিবাস’ পরিদর্শনে ইউএনও রুম্পা ঘোষ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিদেশি পিস্তল-গুলিসহ আরসা সদস্য গ্রে প্তা র ছয় দফা দাবি আদায়ে লং মার্চ কক্সবাজার থেকে জামায়াতের নেতাকর্মীরা চট্টগ্রামের পথে সাভার মডেল থানাধীন বক্তারপুর এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার হলদিয়ায় চেয়ারম্যান প্রার্থী লীনা পারভীনের উঠান বৈঠক উন্নয়ন ও জনসেবার প্রতিশ্রুতি সত্যের পক্ষে কলমঃ- সাংবাদিকের বন্ধু সত্য, শত্রুর তালিকা দীর্ঘ

সুনামগঞ্জের দিরাইয়ে প্রথমবারের মতো ধামাইল কর্মশালা অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ৬৪ বার পড়া হয়েছে

সুনামগঞ্জের দিরাইয়ে প্রথমবারের মতো ধামাইল কর্মশালা অনুষ্ঠিত

দিলীপ কুমার দাশ, স্টাফ রিপোর্টার, সুনামগঞ্জ

“ধামাইল আমাদের লোকঐতিহ্য, সংস্কৃতি ও সনাতন ঐক্যের এক অনন্য ধারক। এই ঐতিহ্য সংরক্ষণ ও আগামী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার প্রত্যয়ে সুনামগঞ্জের দিরাইয়ে প্রথমবারের মতো বাংলাদেশ ধামাইল উন্নয়ন পরিষদ, দিরাই উপজেলা শাখার উদ্যোগে একদিনব্যাপী ধামাইল কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

গত শুক্রবার (২৪ জুলাই) দিরাই উপজেলা গণমিলনায়তন হলে অনুষ্ঠিত এই কর্মশালায় উপজেলার ১৬টি ধামাইল দলের শিল্পীরা অংশগ্রহণ করেন। সকাল ১০টায় কর্মশালার উদ্বোধনী আলোচনা সভা শুরু হয়।
বাংলাদেশ ধামাইল উন্নয়ন পরিষদ, দিরাই উপজেলা শাখার সভাপতি অসীম রায় চৌধুরী-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অমিয় রায় অশোক-এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন শাহ্ নুর জালাল, মোশাররফ হোসেন মোছা, বিশ্বজিৎ চৌধুরী, বিজয় সরকার, নুপুর চৌধুরী, দিলীপ চন্দ্র রায়, জিয়াউর রহমান লিটন, সুপ্রভা রানী কর, দিলীপ কুমার দাশ, আভা রানী সরকার, বিশেন্দু কুমার দে প্রমুখ।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন চিনু চক্রবর্তী ও নিপা সূত্রধর। আলোচনা পর্ব শেষে ধামাইলের তাল, লয়, গীত ও পরিবেশনা বিষয়ক ব্যবহারিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে অংশগ্রহণ করেন রীতা সরকার, এসকে সাথী, নিপা সূত্রধর, উমা দাস, পলি তালুকদার, সনি বর্মন, মাধুরী তালুকদার, বৃষ্টি তালুকদার, স্নেহা দাস তুলি, তমা তালুকদার, রিয়া মহলদার, প্রিয়া দাস, বর্ণিতা পুরকায়স্থ, পূর্ণিমা নাথসহ ১৬টি দলের শিল্পীরা।
অনুষ্ঠানে ধামাইল সংস্কৃতিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ প্রবীণ ছয়জন ধামাইল শিল্পীসহ মোট ৪২ জনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বাংলাদেশ ধামাইল উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি দেবদাস এবং সাংগঠনিক সম্পাদক সঞ্জয় কুমার রায় শিপলু।
বক্তারা বলেন, ধামাইল কেবল একটি লোকনৃত্য বা সংগীত নয়; এটি সনাতন সমাজের ঐতিহ্য, সম্প্রীতি ও সাংস্কৃতিক পরিচয়ের এক অমূল্য সম্পদ। এ ধরনের কর্মশালা নতুন প্রজন্মকে ধামাইল চর্চায় উদ্বুদ্ধ করবে এবং আমাদের ঐতিহ্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews