রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নকলায় অপরাধ দমনে পুলিশের সঙ্গে স্থানীয়দের মতবিনিময় মিরসরাইয়ে ১৪ নং হাইতকান্দিতে নুরুল আমিন এমপি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত লৌহজংয়ের পদ্মায় মা ইলিশ রক্ষা অভিযান ৯ জেলে আটক ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ইতিহাসবিদ ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন শান্তিগঞ্জের তৈয়বুর রহমান ইউনিয়ন পরিষদ নির্বাচন আসলে দেখি চেয়ারম্যান প্রার্থী হওয়াটা এখন একটা পুতুল খেলার মতো হয়ে গেছে চেয়ারম্যান প্রার্থী হবেন ? এগুলো জনসম্মুখে প্রকাশ করার মানসিকতা থাকলে আসেন, নয় তো দুরে থাকুন:—— সাভার মডেল থানাধীন পোড়াবাড়ি, বেদেপাড়া এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার। কালিয়াকৈরে কাজলি সিএনজি স্টেশনে অবৈধভাবে গ্যাস বিক্রির অভিযোগ, তদন্তের দাবি আজ বিজয়ার দশমী: হোসেনপুরে শ্রী শ্রী কুলেশ্বরী বাড়ির দেবালয়ের ভক্তরা,অশ্রুসিক্ত বিদায় জানাবেন মাকে। কালিয়াকৈরে তুরাগ নদীতে প্রতিমা বিসর্জন, হাজারো দর্শনার্থীর ভিড়

ফারুয়া ইউনিয়নে চিকিৎসা ও মেডিক্যাল ক্যাম্প পরিচালনায় আশিকা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ১১৮ বার পড়া হয়েছে

ফারুয়া ইউনিয়নে চিকিৎসা ও মেডিক্যাল ক্যাম্প পরিচালনায় আশিকা

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,

রাঙ্গামাটি জেলা প্রতিনিধি:- বৃহস্পতিবার ( ২৩ জুলাই) স্টার্ট ফান্ড বাংলাদেশ এর অর্থায়নে এবং বেসরকারি উন্নয়ন সংস্থা আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটস কর্তৃক বাস্তবায়নাধীন একটি মানবিক সহায়তা প্রকল্পের( এলার্ট বি ০৭৫) আওতায় ফারুয়া ইউনিয়ন পরিষদে ১দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা ও মেডিক্যাল ক্যাম্প এর আয়োজন করে। ফারুয়া ইউনিয়নে বিভিন্ন গ্রাম থেকে স্বাস্থ্য ঝুঁকিতে থাকা সাধারণ মানুষগুলো এই চিকিৎসা সেবায় অংশগ্রহণ করেন।

আশিকার কর্তৃপক্ষ জানায়, বিগত অনেক বছর ধরে আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটস এই সব বন্যাদুর্গত এলাকায় এইসব সেবা দিয়ে যাচ্ছে। এতে ত্রাণ বিতরণের পাশাপাশি আশিকার এসব মানবিক চিকিৎসা সেবা কার্যক্রমগুলো নিঃসন্দেহে এসব এলাকায় গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছে। প্রাথমিক চিকিৎসা ও মেডিকেল ক্যাম্প পরিচালনার সময় উপস্থিত ছিলেন ফারুয়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা সিদ্ধার্থ তঞ্চঙ্গ্যা, বিভিন্ন ওয়ার্ডের সদস্যবৃন্দ,আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটস পক্ষ থেকে উপনির্বাহী পরিচালক-মিজ কক্সি তালুকদার,এইচ আর অ্যাডমিন ম্যানেজার ও প্রকল্পের সেফগার্ড ফোকাল-মিজ(ডা. ঝুমালিয়া চাকমা, প্রকল্পের ইউনিয়ন ফোকাল সুজন কুমার তঞ্চগ্যাসহ অনান্য মাঠ কর্মীরা। মেডিক্যাল ক্যাম্প এ প্রায় ১৫০জনকে চিকিৎসা সেবা দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews