রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নকলায় অপরাধ দমনে পুলিশের সঙ্গে স্থানীয়দের মতবিনিময় মিরসরাইয়ে ১৪ নং হাইতকান্দিতে নুরুল আমিন এমপি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত লৌহজংয়ের পদ্মায় মা ইলিশ রক্ষা অভিযান ৯ জেলে আটক ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ইতিহাসবিদ ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন শান্তিগঞ্জের তৈয়বুর রহমান ইউনিয়ন পরিষদ নির্বাচন আসলে দেখি চেয়ারম্যান প্রার্থী হওয়াটা এখন একটা পুতুল খেলার মতো হয়ে গেছে চেয়ারম্যান প্রার্থী হবেন ? এগুলো জনসম্মুখে প্রকাশ করার মানসিকতা থাকলে আসেন, নয় তো দুরে থাকুন:—— সাভার মডেল থানাধীন পোড়াবাড়ি, বেদেপাড়া এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার। কালিয়াকৈরে কাজলি সিএনজি স্টেশনে অবৈধভাবে গ্যাস বিক্রির অভিযোগ, তদন্তের দাবি আজ বিজয়ার দশমী: হোসেনপুরে শ্রী শ্রী কুলেশ্বরী বাড়ির দেবালয়ের ভক্তরা,অশ্রুসিক্ত বিদায় জানাবেন মাকে। কালিয়াকৈরে তুরাগ নদীতে প্রতিমা বিসর্জন, হাজারো দর্শনার্থীর ভিড়

প্রেস ক্লাব ও রাজু ভাস্কর্যের সামনে অনশনে টেকনাফের জেহাদী: ৮০ ঘণ্টা পার, রাজনৈতিক ও প্রশাসনিক নীরবতায় ক্ষোভ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ১৩৭ বার পড়া হয়েছে

প্রেস ক্লাব ও রাজু ভাস্কর্যের সামনে অনশনে টেকনাফের জেহাদী: ৮০ ঘণ্টা পার, রাজনৈতিক ও প্রশাসনিক নীরবতায় ক্ষোভ

মোহাম্মদ রায়হান ইসলাম
উপজেলা প্রতিনিধি, টেকনাফ

ঢাকার জাতীয় প্রেস ক্লাব ও রাজু ভাস্কর্যের সামনে টেকনাফের তরুণ সাইফুল ইসলাম জেহাদীর আমরণ অনশন কর্মসূচির প্রায় ৮০ ঘণ্টা অতিক্রম করেছে। তবে এ সময়ের মধ্যে সংশ্লিষ্ট রাষ্ট্রীয় কর্তৃপক্ষ, প্রশাসন কিংবা উখিয়া-টেকনাফের প্রভাবশালী রাজনৈতিক নেতাদের পক্ষ থেকে দৃশ্যমান কোনো উদ্যোগ না থাকায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ বাড়ছে।অনশনকারীর সমর্থক ও স্থানীয়দের দাবি, দীর্ঘ সময় ধরে অনশন চলতে থাকায় সাইফুল ইসলাম জেহাদীর শারীরিক অবস্থার অবনতি ঘটছে। তাদের অভিযোগ, এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কার্যকর সংলাপ বা সমস্যার সমাধানে কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি।সমর্থকদের ভাষ্য, “টেকনাফের সন্তান হিসেবে সাইফুল ইসলাম জেহাদী একাই এই অনশন কর্মসূচি শুরু করেছেন। তার কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে এর দায় রাষ্ট্রযন্ত্র ও প্রশাসনকে বহন করতে হবে।”
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে অনশন কর্মসূচি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। অনেকেই দ্রুত আলোচনার মাধ্যমে সংকট নিরসনের আহ্বান জানিয়েছেন। স্থানীয় কয়েকজন সচেতন নাগরিকের মতে, পরিস্থিতি দীর্ঘায়িত হলে উখিয়া-টেকনাফ এলাকায় উত্তেজনা সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।অনশনকারীর সমর্থকরা প্রশাসনের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন। তাদের বক্তব্য, “টেকনাফে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে হলে দ্রুত সংলাপের মাধ্যমে এই সংকটের সমাধান করতে হবে।”তবে এ বিষয়ে টেকনাফ ও উখিয়া উপজেলা প্রশাসন কিংবা সংশ্লিষ্ট রাজনৈতিক নেতাদের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় সচেতন মহল শান্তিপূর্ণ আলোচনা ও পারস্পরিক সংলাপের মাধ্যমে পরিস্থিতির সমাধানের ওপর গুরুত্বারোপ করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews