রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নকলায় অপরাধ দমনে পুলিশের সঙ্গে স্থানীয়দের মতবিনিময় মিরসরাইয়ে ১৪ নং হাইতকান্দিতে নুরুল আমিন এমপি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত লৌহজংয়ের পদ্মায় মা ইলিশ রক্ষা অভিযান ৯ জেলে আটক ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ইতিহাসবিদ ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন শান্তিগঞ্জের তৈয়বুর রহমান ইউনিয়ন পরিষদ নির্বাচন আসলে দেখি চেয়ারম্যান প্রার্থী হওয়াটা এখন একটা পুতুল খেলার মতো হয়ে গেছে চেয়ারম্যান প্রার্থী হবেন ? এগুলো জনসম্মুখে প্রকাশ করার মানসিকতা থাকলে আসেন, নয় তো দুরে থাকুন:—— সাভার মডেল থানাধীন পোড়াবাড়ি, বেদেপাড়া এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার। কালিয়াকৈরে কাজলি সিএনজি স্টেশনে অবৈধভাবে গ্যাস বিক্রির অভিযোগ, তদন্তের দাবি আজ বিজয়ার দশমী: হোসেনপুরে শ্রী শ্রী কুলেশ্বরী বাড়ির দেবালয়ের ভক্তরা,অশ্রুসিক্ত বিদায় জানাবেন মাকে। কালিয়াকৈরে তুরাগ নদীতে প্রতিমা বিসর্জন, হাজারো দর্শনার্থীর ভিড়

ঢাকা জেলার ধামরাই উপজেলার ৫ নং বাইশাকান্দা ইউনিয়ন কে আধুনিক ও দুর্নীতিমুক্ত করতে চেয়ারম্যান পদপ্রার্থী তরুণ আইনজীবী জনাব মোঃ নজরুল ইসলাম

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ১৩২ বার পড়া হয়েছে

ঢাকা জেলার ধামরাই উপজেলার ৫ নং বাইশাকান্দা ইউনিয়ন কে আধুনিক ও দুর্নীতিমুক্ত করতে চেয়ারম্যান পদপ্রার্থী তরুণ আইনজীবী জনাব মোঃ নজরুল ইসলাম।

মোহাম্মদ শফিকুল ইসলাম জেলা প্রতিনিধি ঢাকা।

আসন্ন ৫ নং বাইশাকান্দা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন তরুণ ও মেধাবী আইনজীবী জনাব মোঃ নজরুল ইসলাম। এলাকার সর্বস্তরের মানুষের অনুরোধ ও সমর্থনে তিনি এ পদে প্রার্থী হয়েছেন। ছাত্র জীবন থেকেই মেধাবী ও প্রতিবাদী হিসেবে পরিচিত এই তরুণ আইন পেশায় যুক্ত হওয়ার পর থেকে এলাকার সাধারণ মানুষের আইনি অধিকার ও সামাজিক সুরক্ষায় নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। তারুণ্যের উদ্দীপনা, সততা ও আধুনিক আইনি জ্ঞানের সমন্বয়ে তিনি বাইশাকান্দা ইউনিয়নকে একটি মডেল, দুর্নীতিমুক্ত ও জনকল্যাণমুখী ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান। আসন্ন নির্বাচনে জয়ের ব্যাপারে তিনি শতভাগ আশাবাদী। এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোঃ নজরুল ইসলাম বলেন,”চেয়ারম্যান নয়, আমি হতে চাই বাইশা কান্দার জনগণের আইনীয় অভিভাবক। ইউনিয়নের দরিদ্র ও অসহায় মানুষের জন্য বিনামূল্যে আইনি পরামর্শ ও সহায়তার দুয়ার সব সময় খোলা থাকবে। কোন প্রকার স্বজনপ্রীতি বা রাজনৈতিক প্রভাব ছাড়া, আইনের ভিত্তিতে গ্রাম আদালতের মাধ্যমে স্থানীয় ছোটখাটো সব বিরোধের সুষ্ঠু ও দ্রুত সমাধান করা হবে। ইউনিয়ন পরিষদের প্রতিটি সেবা (জন্ম নিবন্ধন,কার্ড,সনদ) হবে সম্পূর্ণ ডিজিটাল এবং দুর্নীতিমুক্ত। সরকারি প্রতিটি অনুদান এবং উন্নয়নমূলক কাজের বাজেট জনগণের সামনে প্রকাশ করা হবে। তরুণদের কর্মসংস্থান, মাদকমুক্ত সমাজ গঠন এবং একটি আধুনিক ও নিরাপদ ইউনিয়ন গড়তে একজন সৎ ও যোগ্য সেবক হিসেবে আমি আপনাদের পাশে থাকতে চাই। জনগণের সেবক হওয়ার এই পবিত্র যাত্রায় আমি আপনাদের সকলের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করি।

ইতোমধ্যেই তার এই ঘোষণায় পুরো এলাকায় আবাল বৃদ্ধ-বনিক সহ সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি হয়েছে। এলাকার মুরুব্বী ও যুবসমাজ তাকে সমর্থন জানিয়ে তার পক্ষে প্রচার—প্রচারণায় অংশ নিচ্ছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews