
ঢাকার ধামরাই উপজেলার অন্তর্গত ৫ নং বাইশাকান্দা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী নির্বাচন করার দোয়া ও ভালোবাসার সহযোগিতা প্রত্যয় ব্যক্ত করছেন।
মোহাম্মদ শফিকুল ইসলাম জেলা প্রতিনিধি ঢাকা।
সম্মানিত প্রিয় ৫ নং বাইশাকান্দা ইউনিয়ন বাসি—আমি “”অ্যাডভোকেট মোঃ নজরুল ইসলাম””
সত্য ও ন্যায়ের পথে চলা একজন মানুষ হিসেবে সততা আমার সবচেয়ে বড় শক্তি।
আজ পর্যন্ত কোন প্রকার লোভ-লালসা বা প্রলোভন আমাকে গ্রাস করতে পারেনি কিংবা লোভ-লালসা বা প্রলোভনে আমি আমার কর্তব্য থেকে কখনো ন্যুনতম বিচ্যুত হইনি—যা আমার কাছের মানুষের/আমার সম্মানিত প্রত্যেক ক্লায়েন্টের অবগত(আলহামদুলিল্লাহ), ইনশাল্লাহ ভবিষ্যতে ও কোন লোভ-লালসা বা প্রলোভন আমাকে গ্রাস করতে পারবে না লোভ-লালসা যাদের স্পর্শ করতে পারেনি, তারাই পারে সত্যিকারের পরিবর্তন আনতে। দুর্নীতি, লোভ-লালসা ও প্রলোভনের ঊর্ধ্বে থেকে আমি যেন আমার উপর জনগণের অর্পিত দায়িত্ব যথাযথ ভাবে পালন করতে পারি—এই জন্য আমি সবার নিকট দোয়া ও ভালোবাসার প্রার্থী।
আমি ৫ নং বাইশাকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করতে চাচ্ছি কেবল মাত্র আপনাদের অধিকার প্রতিষ্ঠা ও এলাকার সার্বিক উন্নয়নের লক্ষ্যে।
আপনাদের পাশে থেকে লোভ-লালসা পরিহার করে নিঃস্বার্থ ভাবে কাজ করার সুযোগ চাই। আপনাদের দোয়া, ভালোবাসা ও সমর্থন আমাকে দুর্নীতিমুক্ত ও আদর্শ সমাজ গঠনে সাহস জোগাবে।
আসন্ন ৫ নং বাইশাকান্দা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমার নির্বাচনী অঙ্গীকারনামাঃ— আইনের শাসন,সুশাসন,শিক্ষা ব্যবস্থা, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত আধুনিক স্মার্ট ইউনিয়ন পরিষদ গড়ার প্রত্যয় ব্যক্ত করছি।
সম্মানিত প্রিয় বাইশাকান্দা ইউনিয়ন বাসী আমি আপনাদেরই সন্তান ও ভাই। একজন আইনজীবী হিসেবে প্রতিনিয়ত মানুষের অধিকার রক্ষা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার লড়াইয়ে যুক্ত আছি এবং বিভিন্ন জনসেবামূলক কাজ করে আসছি। আপনাদের ভালোবাসা, আস্হা ও সমর্থনকে “শক্তি” হিসেবে নিয়ে আমি আপনাদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আমাদের প্রিয় ইউনিয়নবাসীকে একটি আধুনিক, স্বচ্ছ, জবাব দিহিতা মূলক ও জনবান্ধন মডেল ইউনিয়নে রূপান্তর করার অঙ্গীকার করছি।
আমার লক্ষ্য একটি দুর্নীতিমুক্ত,সেবামুখী ও উন্নয়ন বান্ধব ইউনিয়ন পরিষদ গড়ে তোলা, যেখানে ধর্মবর্ণ নির্বিশেষে উন্নয়নের সুযোগ লাভ করবেন।
নিন্মে আমার নির্বাচনী অঙ্গীকার নামা তুলে ধরা হলোঃ—
১)আইনের শাসন ও নাগরিক অধিকার প্রতিষ্ঠাঃ—# বিনামূল্যে আইনি সহায়তাঃ- দরিদ্র, অসহায় ও নির্যাতিত নারীসহ সকল নাগরিকের জন্য ইউনিয়ন পরিষদে বিনামূল্যে আইনি পরামর্শ ও সহায়তা প্রদান করা হবে।
২) স্বচ্ছতাঃ— জবাবদিহিতা ও ডিজিটাল নাগরিক সেবাঃ–# ডিজিটাল ইউনিয়ন গঠনঃ- জন্ম নিবন্ধন, মৃত্যু নিবন্ধন, নাগরিক সনদ,ওয়ারিশ সনদ ও ট্রেড লাইসেন্স সহ সকল সেবা ধাপে ধাপে ডিজিটাল ও সহজলভ্য করা হবে।
৩) দুর্নীতি, মাদক,সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা হবে।
যুবসমাজকে খেলাধুলা, শিক্ষা ও কর্মমুখী প্রশিক্ষণের মাধ্যমে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা হবে। ইউনিয়নে শান্তি, নিরাপত্তা ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে সর্বাত্বক উদ্যোগ গ্রহণ করা হবে।
৪)শিক্ষা, স্বাস্থ্য ও মানব সম্পদ উন্নয়নঃ— শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন ও শিক্ষার মান বৃদ্ধিতে প্রয়োজনীয় সহযোগিতার করা হবে। দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তায় বিশেষ উদ্যোগ নেওয়া হবে।
মা ও শিশু স্বাস্থ্যসেবা, টিকাদান কর্মসূচি এবং স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।
৫) কৃষি অবকাঠামো ও অর্থনৈতিক উন্নয়নঃ— কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি ও প্রয়োজনীয় পরামর্শ প্রদানে সহযোগিতা করা হবে।
৬) ধর্মকর্ম পালনে স্বাধীনতা বাংলাদেশের সংবিধানের ৪১ নং অনুচ্ছেদে স্পষ্টভাবে ধর্ম পালনের স্বাধীনতার নিশ্চয়তা দেওয়া হয়েছে। ধর্মকর্ম পালনের স্বাধীনতার কেউ যেন অযথাচিত হস্তক্ষেপ করতে না পারে সে ব্যাপারে সজাগ দৃষ্টি রাখা হবে।
৭) সামাজিক ব্যাধি প্রতিরোধঃ— মাদক,বাল্যবিবাহ, যৌতুক এবং ইভটিজিং এর বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে।
“” জনগণের সেবক হিসেবে সততা,স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালন করব। দলমত, ধর্ম ও শ্রেনী নির্বিশেষে সকল নাগরিকের সমান অধিকার ও উন্নয়ন নিশ্চিত করাই হবে আমার প্রধান লক্ষ্য “”।
আপনার একটি মূল্যবান ভোট বদলে দিতে পারে ইউনিয়নের ভবিষ্যৎ।
আসুন আমরা সবাই মিলে কাধে কাধ রেখে একটি আধুনিক, নিরাপদ, বৈষম্যহীন ও ধর্ম নিরপেক্ষ মডেল ইউনিয়ন পরিষদ গড়ে তুলি।
ইতিঃ—
আপনাদের সন্তান/ভাই ও সেবক—মোঃ নজরুল ইসলাম-এম,এ (ইংরেজি),এম,বি,এ,এল,এল,বি
অ্যাডভোকেট, জজ কোর্ট, ঢাকা ও চেয়ারম্যান পদপ্রার্থী ৫ নং বাইশাকান্দা ইউনিয়ন পরিষদ, ধামরাই, ঢাকা।