বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে খাদ্য অধিদপ্তরের কর্মচারীর বিরুদ্ধে ঘুষের অভিযোগ গাজীপুরে খাদ্য অধিদপ্তরের অফিস সহকারী আসাদ মিয়ার বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ আশুলিয়া থানাধীন বাইপাইল চাড়ালপাড়া এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।  বোমা তৈরিতে বিপত্তি, উড়ল ঘরের টিন ! অবশেষে আটক অণ্ডকোষ হারা মিজান চিকিৎসাধীন। সিরাজদিখানে ‘বোরহান-আনোয়ারা প্রবীণ নিবাস’ পরিদর্শনে ইউএনও রুম্পা ঘোষ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিদেশি পিস্তল-গুলিসহ আরসা সদস্য গ্রে প্তা র ছয় দফা দাবি আদায়ে লং মার্চ কক্সবাজার থেকে জামায়াতের নেতাকর্মীরা চট্টগ্রামের পথে সাভার মডেল থানাধীন বক্তারপুর এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার হলদিয়ায় চেয়ারম্যান প্রার্থী লীনা পারভীনের উঠান বৈঠক উন্নয়ন ও জনসেবার প্রতিশ্রুতি সত্যের পক্ষে কলমঃ- সাংবাদিকের বন্ধু সত্য, শত্রুর তালিকা দীর্ঘ

চলনবিলে চায়না দুয়ারী জালে পোনা মাছ নিধন, হুমকিতে জীববৈচিত্র্য

  • প্রকাশিত: বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ৫৩ বার পড়া হয়েছে

চলনবিলে চায়না দুয়ারী জালে পোনা মাছ নিধন, হুমকিতে জীববৈচিত্র্য

ক্রাইম রিপোর্টার: মোঃ সুজন আহম্মেদ
তারিখ: ২২ জুলাই ২০২৬

পাবনা ও সিরাজগঞ্জ,নাটোর জেলার বিস্তীর্ণ এলাকাজুড়ে অবস্থিত দেশের অন্যতম বৃহৎ জলাভূমি চলনবিলে নিষিদ্ধ চায়না দুয়ারী জালের অবাধ ব্যবহার অব্যাহত থাকায় পোনা মাছ ও ডিমওয়ালা মাছ নির্বিচারে নিধন হচ্ছে। এতে জলজ জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়েছে বলে স্থানীয়দের অভিযোগ।

বর্ষা মৌসুমে বিভিন্ন প্রজাতির দেশীয় মাছ ডিম ছাড়ে এবং পোনা জন্ম নেয়। কিন্তু এ সময় অসাধু জেলেদের একটি চক্র নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ব্যবহার করে নির্বিচারে মাছ শিকার করছে। এই জালে ছোট-বড় সব ধরনের মাছ, মাছের পোনা এবং অন্যান্য জলজ প্রাণী আটকা পড়ে, ফলে প্রাকৃতিকভাবে মাছের বংশবিস্তার ব্যাহত হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, পাবনার ভাঙ্গুড়া, ফরিদপুর ও চাটমোহর উপজেলার চলনবিলসংলগ্ন বিভিন্ন এলাকায় প্রশাসনের নজর এড়িয়ে দিনের পাশাপাশি রাতেও এসব জাল দিয়ে মাছ ধরা হচ্ছে। পরে ডিমওয়ালা মাছ ও পোনা মাছ স্থানীয় হাটবাজারে বিক্রি করা হচ্ছে।

এদিকে উপজেলা প্রশাসন ও ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন সময় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ ও ধ্বংস করলেও অসাধু চক্রটি আবারও নতুন করে এসব জাল ব্যবহার শুরু করছে। ফলে প্রশাসনের অভিযান সত্ত্বেও নিষিদ্ধ জালের ব্যবহার পুরোপুরি বন্ধ করা সম্ভব হচ্ছে না।

মৎস্য সংশ্লিষ্টদের মতে, এভাবে চলতে থাকলে দেশীয় মাছের উৎপাদন উল্লেখযোগ্যভাবে কমে যাবে এবং চলনবিলের প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য দীর্ঘমেয়াদে মারাত্মক ক্ষতির মুখে পড়বে।

স্থানীয় সচেতন মহল চলনবিলে নিষিদ্ধ চায়না দুয়ারী জালের ব্যবহার সম্পূর্ণ বন্ধে নিয়মিত অভিযান, কঠোর আইনগত ব্যবস্থা এবং জনসচেতনতা বৃদ্ধির দাবি জানিয়েছেন। তাদের মতে, ভবিষ্যৎ প্রজন্মের জন্য চলনবিলের জীববৈচিত্র্য রক্ষায় এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews