রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে প্রায় ৩২ লাখ টাকা মূল্যের ভারতীয় পন্য  মুকসুদপুরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে রোগী বাছাই ক্যাম্প অনুষ্ঠিত কক্সবাজারে আইফোনসহ ৬০টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর সুনামগঞ্জের দিরাইয়ে প্রথমবারের মতো ধামাইল কর্মশালা অনুষ্ঠিত দীর্ঘ ৫ (পাঁচ) বছর যাবৎ ব্রিজের কাজে বেহাল অবস্থায় জনদূর্ভূগ পোহাতে হচ্ছে। ঢাকার ধামরাই বাটার গেট সংলগ্ন বাস,প্রাইভেটকারও মোটরসাইকেল মুখোমুখি সং ঘ র্ষে ২ জনের মৃ ত্যু সরকারের গুরুত্বপূর্ণ ১২ সংস্হার শীর্ষ পদে বিএনপির ১২ নেতা চুক্তিভিত্তিক নিয়োগ। দেশ প্রতিদিন পত্রিকার বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ, অর্থ ফেরত ও পত্রিকার নিবন্ধন বাতিল করতঃ ব্যবস্থাপনা সম্পাদক যাদুর শাস্তি চায় ভুক্তভোগীরা। উখিয়ায় র‌্যাবের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ প্রাইভেটকার জব্দ, মাদক কারবারি গ্রেপ্তার সাংবাদিক এম কাজল খানের ওপর নৃশংস হামলা প্রধান অভিযুক্ত নয়ন পলাতক, গ্রেপ্তারে চলছে অভিযান

ইউনিয়ন বিভক্তির প্রস্তাব ঘিরে টেকনাফে জনমনে উদ্বেগ, কাগজপত্র সংশোধন নিয়ে বাড়ছে আলোচনা

  • প্রকাশিত: বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

ইউনিয়ন বিভক্তির প্রস্তাব ঘিরে টেকনাফে জনমনে উদ্বেগ, কাগজপত্র সংশোধন নিয়ে বাড়ছে আলোচনা

মোহাম্মদ রায়হান ইসলাম
উপজেলা প্রতিনিধি, টেকনাফ

টেকনাফ উপজেলার বিভিন্ন ইউনিয়নকে বিভক্ত করে নতুন ইউনিয়ন গঠনের সম্ভাব্য আলোচনা ঘিরে সাধারণ মানুষের মধ্যে নানা ধরনের প্রশ্ন ও উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে জাতীয় পরিচয়পত্র (এনআইডি), জন্মনিবন্ধন, পাসপোর্ট, জমির দলিলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজপত্রে ঠিকানা পরিবর্তনের প্রয়োজন হবে কি না—এ বিষয়টি নিয়ে জনগণের ব্যাপক আলোচনা চলছে।এ বিষয়ে সমাজসেবক ও মানবাধিকার কর্মী জাফর আলম বিএ সামাজিক যোগাযোগমাধ্যমে এক জনস্বার্থমূলক পোস্টে প্রশ্ন তোলেন। তিনি বলেন, যদি নতুন ইউনিয়ন গঠন সত্যিই জনগণের কল্যাণের উদ্দেশ্যে করা হয়, তবে আগে থেকেই স্পষ্ট করা প্রয়োজন—ইউনিয়ন বিভক্ত হলে সাধারণ মানুষের প্রয়োজনীয় কাগজপত্র সংশোধনের দায়িত্ব কে নেবে এবং এ প্রক্রিয়া বিনাখরচে ও সহজভাবে সম্পন্ন করা হবে কি না।স্থানীয়দের অনেকেই আশঙ্কা প্রকাশ করে বলেন, যদি সরকারি কাগজপত্রে ঠিকানা পরিবর্তনের প্রয়োজন হয়, তাহলে সাধারণ মানুষকে অতিরিক্ত সময়, অর্থ ব্যয় এবং প্রশাসনিক জটিলতার মুখোমুখি হতে হতে পারে। তাই সম্ভাব্য সিদ্ধান্ত বাস্তবায়নের আগে এ বিষয়ে সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট দিকনির্দেশনা দেওয়ার দাবি জানিয়েছেন তারা।
এদিকে টেকনাফ উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাসিন্দাদের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা অব্যাহত রয়েছে। কেউ নতুন ইউনিয়ন গঠনের পক্ষে মত দিলেও, অনেকেই সম্ভাব্য প্রশাসনিক জটিলতা ও নাগরিক ভোগান্তির বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আহ্বান জানিয়েছেন।
তবে নতুন ইউনিয়ন গঠন কিংবা কাগজপত্র সংশোধনের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা বা নির্দেশনা পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews