বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে খাদ্য অধিদপ্তরের কর্মচারীর বিরুদ্ধে ঘুষের অভিযোগ গাজীপুরে খাদ্য অধিদপ্তরের অফিস সহকারী আসাদ মিয়ার বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ আশুলিয়া থানাধীন বাইপাইল চাড়ালপাড়া এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।  বোমা তৈরিতে বিপত্তি, উড়ল ঘরের টিন ! অবশেষে আটক অণ্ডকোষ হারা মিজান চিকিৎসাধীন। সিরাজদিখানে ‘বোরহান-আনোয়ারা প্রবীণ নিবাস’ পরিদর্শনে ইউএনও রুম্পা ঘোষ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিদেশি পিস্তল-গুলিসহ আরসা সদস্য গ্রে প্তা র ছয় দফা দাবি আদায়ে লং মার্চ কক্সবাজার থেকে জামায়াতের নেতাকর্মীরা চট্টগ্রামের পথে সাভার মডেল থানাধীন বক্তারপুর এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার হলদিয়ায় চেয়ারম্যান প্রার্থী লীনা পারভীনের উঠান বৈঠক উন্নয়ন ও জনসেবার প্রতিশ্রুতি সত্যের পক্ষে কলমঃ- সাংবাদিকের বন্ধু সত্য, শত্রুর তালিকা দীর্ঘ

মধুপুরে মোবাইল কোর্টে ৫ টি অবৈধ করাত কল উচ্ছেদ

  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ৭১ বার পড়া হয়েছে

মেহেদী হাসান বকুল , মধুপুর (টাঙ্গাইল):

টাঙ্গাইলের মধুপুরে লাইসেন্স বিহীন ৫ টি করাত কল উচ্ছেদ ও ১ টি কে জরিমানা করেছে বন বিভাগ ও প্রশাসনের যৌথ অভিযানে পরিচালিত মোবাইল কোর্ট।

বন বিভাগ জানায়, আজ মঙ্গলবার দুপুরে মধুপুরের বনাঞ্চলের মহিষমারা ও কুড়ালিয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে লাইসেন্স বিহীন অবৈধভাবে পরিচালিত করাত কলের বিরুদ্ধে প্রশাসনের যৌথ অভিযানে মোবাইল কোর্টে ৫ টি কলের মেশিন, করাত খুলে নেয়া হয়। অপর একটি করাতের মালিক কে জরিমানা করা হয়েছে বলে জানিয়েছে সহকারী বন সংরক্ষক রোকসানা জাহান।

ডেপুটি রেঞ্জার সাইফুল ইসলাম জানান, মধুপুর রেঞ্জ এর মহিষমারা বিটের অধীন কুড়ালিয়া ইউনিয়নের কুড়া‌লিয়া বাজার সংলগ্ন ও ম‌হিষমারা বি‌টের আওতায় কুড়া‌লিয়া ইউ‌নিয়‌নের কুড়া‌লিয়া বাজারের কেউ‌টাই এলাকায় অভিযান চলাকালে মোট ০৬ টি অবৈধ করাতকল চিহ্নিত করা হয় । এর মধ্যে লাউ‌‌ফোলা বাজার সংলগ্ন এলাকায় পিন্টুর ২‌টি ও কুড়া‌লিয়া বাজা‌রের কেউটাই এলাকায় দুইটি অবৈধ করাতকল উচ্ছেদ করা হয়।

লিটন নামের একজন কে অ‌বৈধ করাতকল প‌রিচালনা করার জন‌্য দোষ স্বীকার করায় তা‌কে নগদ অর্থ দন্ড প্রদান করে মোবাইল কোর্ট। অ‌ভিযা‌নে জেনা‌রেটর চা‌লিত ই‌ঞ্জিন ৫ টি, চেইন ,হুইল, প্লেট অন্যান্য যন্ত্রাপাতি জব্দ করা হয়।

অভিযানে সহকারী কমিশনার ভূমি নঈম উদ্দিন, বন বিভাগের সহকারী বন সংরক্ষক রোকসানা জাহান, ফরেস্ট রেঞ্জার ফয়সাল হোসেন, মধুপুর সহকারি রেঞ্জ কর্মকর্তা সাইফুল ইসলামনহ বিভাগ ও প্রশাসনের কর্মকর্তা কর্মচারি, পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews