বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে খাদ্য অধিদপ্তরের কর্মচারীর বিরুদ্ধে ঘুষের অভিযোগ গাজীপুরে খাদ্য অধিদপ্তরের অফিস সহকারী আসাদ মিয়ার বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ আশুলিয়া থানাধীন বাইপাইল চাড়ালপাড়া এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।  বোমা তৈরিতে বিপত্তি, উড়ল ঘরের টিন ! অবশেষে আটক অণ্ডকোষ হারা মিজান চিকিৎসাধীন। সিরাজদিখানে ‘বোরহান-আনোয়ারা প্রবীণ নিবাস’ পরিদর্শনে ইউএনও রুম্পা ঘোষ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিদেশি পিস্তল-গুলিসহ আরসা সদস্য গ্রে প্তা র ছয় দফা দাবি আদায়ে লং মার্চ কক্সবাজার থেকে জামায়াতের নেতাকর্মীরা চট্টগ্রামের পথে সাভার মডেল থানাধীন বক্তারপুর এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার হলদিয়ায় চেয়ারম্যান প্রার্থী লীনা পারভীনের উঠান বৈঠক উন্নয়ন ও জনসেবার প্রতিশ্রুতি সত্যের পক্ষে কলমঃ- সাংবাদিকের বন্ধু সত্য, শত্রুর তালিকা দীর্ঘ

মুন্সীগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি শ্রীনগরের মোঃ জুয়েল মিয়াঃ

  • প্রকাশিত: সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ৭১ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি শ্রীনগরের মোঃ জুয়েল মিয়াঃ

আমজাদ হোসেন মিঠু,
জেলা প্রতিনিধি ,
শ্রীনগর ,মুন্সীগঞ্জঃ
আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিলসহ পুলিশের বিভিন্ন দাপ্তরিক ও জনকল্যাণমূলক কাজে বিশেষ অবদানের জন্য আবারও মুন্সীগঞ্জ জেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্বাচিত হয়েছেন শ্রীনগর থানার ওসি মোঃ জুয়েল মিয়া। এ নিয়ে গত ৬ মাসের মধ্যে তিনি চতুর্থবারের মতো জেলার শ্রেষ্ঠ ওসি হওয়ার গৌরব অর্জন করলেন।
আজ জেলা পুলিশ লাইন্সের কনফারেন্স রুমে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে এই শ্রেষ্ঠত্বের সম্মাননা স্মারক ও ধন্যবাদ পত্র তুলে দেওয়া হয়।
মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) এর কাছ থেকে তিনি এই পুরস্কার গ্রহণ করেন। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
টানা এবং একাধিকবার জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জুয়েল মিয়াকে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংবাদিক সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে।
এই অর্জনের পর এক প্রতিক্রিয়ায় ওসি মোঃ জুয়েল মিয়া বলেন, “যেকোনো কাজের স্বীকৃতি কাজের গতি ও দায়িত্ববোধ আরও বাড়িয়ে দেয়। এই গৌরব শুধু আমার একার নয়, এটি শ্রীনগর থানার প্রতিটি পুলিশ সদস্যের অক্লান্ত পরিশ্রমের ফল। আমরা শ্রীনগর থানাকে অপরাধ ও মাদকমুক্ত করতে এবং সাধারণ মানুষের দোরগোড়ায় পুলিশের সেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর।” তিনি আগামী দিনগুলোতেও দায়িত্ব পালনে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews