বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে খাদ্য অধিদপ্তরের কর্মচারীর বিরুদ্ধে ঘুষের অভিযোগ গাজীপুরে খাদ্য অধিদপ্তরের অফিস সহকারী আসাদ মিয়ার বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ আশুলিয়া থানাধীন বাইপাইল চাড়ালপাড়া এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।  বোমা তৈরিতে বিপত্তি, উড়ল ঘরের টিন ! অবশেষে আটক অণ্ডকোষ হারা মিজান চিকিৎসাধীন। সিরাজদিখানে ‘বোরহান-আনোয়ারা প্রবীণ নিবাস’ পরিদর্শনে ইউএনও রুম্পা ঘোষ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিদেশি পিস্তল-গুলিসহ আরসা সদস্য গ্রে প্তা র ছয় দফা দাবি আদায়ে লং মার্চ কক্সবাজার থেকে জামায়াতের নেতাকর্মীরা চট্টগ্রামের পথে সাভার মডেল থানাধীন বক্তারপুর এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার হলদিয়ায় চেয়ারম্যান প্রার্থী লীনা পারভীনের উঠান বৈঠক উন্নয়ন ও জনসেবার প্রতিশ্রুতি সত্যের পক্ষে কলমঃ- সাংবাদিকের বন্ধু সত্য, শত্রুর তালিকা দীর্ঘ

মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় মোবাইল কোর্ট, যুবকের ৬ মাসের কারাদণ্ড

  • প্রকাশিত: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ৯১ বার পড়া হয়েছে

ক্রাইম রিপোর্টার :

পাবনার ভাঙ্গুড়া উপজেলার মেন্দা কুঠিপাড়া এলাকায় মাদক সেবনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক যুবককে ৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই ২০২৬) দুপুর ১২টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান এ মোবাইল কোর্ট পরিচালনা করেন।

অভিযানে মাদক সেবনের অভিযোগে মো. আরমান হোসেন (২২), পিতা- আব্দুল মান্নান, সাং- মেন্দা কুঠিপাড়া, উপজেলা- ভাঙ্গুড়া, জেলা- পাবনাকে আটক করা হয়।

ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাকে ৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন।

এ সময় ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ বলেন, “মাদক, জুয়া ও সকল ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে ভাঙ্গুড়া থানা জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। আইনশৃঙ্খলা বিনষ্টকারী যে কোনো অপকর্মের সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

মোবাইল কোর্ট পরিচালনার সময় ভাঙ্গুড়া থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে নিয়মিত অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews