রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে প্রায় ৩২ লাখ টাকা মূল্যের ভারতীয় পন্য  মুকসুদপুরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে রোগী বাছাই ক্যাম্প অনুষ্ঠিত কক্সবাজারে আইফোনসহ ৬০টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর সুনামগঞ্জের দিরাইয়ে প্রথমবারের মতো ধামাইল কর্মশালা অনুষ্ঠিত দীর্ঘ ৫ (পাঁচ) বছর যাবৎ ব্রিজের কাজে বেহাল অবস্থায় জনদূর্ভূগ পোহাতে হচ্ছে। ঢাকার ধামরাই বাটার গেট সংলগ্ন বাস,প্রাইভেটকারও মোটরসাইকেল মুখোমুখি সং ঘ র্ষে ২ জনের মৃ ত্যু সরকারের গুরুত্বপূর্ণ ১২ সংস্হার শীর্ষ পদে বিএনপির ১২ নেতা চুক্তিভিত্তিক নিয়োগ। দেশ প্রতিদিন পত্রিকার বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ, অর্থ ফেরত ও পত্রিকার নিবন্ধন বাতিল করতঃ ব্যবস্থাপনা সম্পাদক যাদুর শাস্তি চায় ভুক্তভোগীরা। উখিয়ায় র‌্যাবের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ প্রাইভেটকার জব্দ, মাদক কারবারি গ্রেপ্তার সাংবাদিক এম কাজল খানের ওপর নৃশংস হামলা প্রধান অভিযুক্ত নয়ন পলাতক, গ্রেপ্তারে চলছে অভিযান

ঠাকুরগাঁওয়ে সমন্বিত উন্নয়ন ও পরিকল্পনা বিষয়ক মডেল টি টি সি বাস্তবায়নে মত বিনিময় সভা ।

  • প্রকাশিত: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

মোঃ ইসরাফিল আজাদ ঠাকুরগাঁও প্রতিনিধি :

ঠাকুরগাঁওয়ে মডেল টিটিসি বাস্তবায়নে সমন্বিত উন্নয়ন ও পরিকল্পনা বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ঠাকুরগাঁও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি’র আয়োজনে আজ বুধবার বিকেলে টিটিসি’র হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁও টিটিসি’র অধ্যক্ষ ( ভারপ্রাপ্ত) মো: আল আমীন। সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন ঠাকুরগাঁও অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক নাজমুল হক সুমন। গেষ্ট অব অনারের বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি ও বিসিবি’র পরিচালক মির্জা ফয়সাল আমিন। সভায় বিশেষ অতিথি’র ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মামুন অর রশিদ।
সভায় আরো বক্তব্য রাখেন ওয়েজ আর্নার কল্যাণ বোর্ডের আওতাধীন ঠাকুরগাঁও কেন্দ্রের কাউন্সিলর কামাল হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ঠাকুরগাঁও টিটিসি’র শিক্ষক ও জাতীয় সাংবাদিক সংস্থা ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি জুলফিকার আলী।
বক্তারা বেকারত্ব দূরীকরণে ঠাকুরগাঁও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি’র ভূয়সি প্রশংসা করে বলেন, এ জেলার অনেক প্রতিষ্ঠান বেকারত্ব বাড়ায়, কিন্তু ঠাকুরগাঁও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনগোষ্ঠী তৈরী করে বেকারত্ব কমাতে বিশেষ ভূমিকা রাখে। ঠাকুরগাঁও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের বেকারত্ব দূরীকরণে এই অগ্রগতি ও অগ্রযাত্রা সহজ ও সহায়ক করতে সরকারের পক্ষ থেকে এবং স্থানীয়ভাবে ঠাকুরগাঁও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রকে সার্বিকভাবে সহযোগিতার আশ্বাস দেন তারা। এছাড়াও সভায় মডেল ঠাকুরগাঁও টিটিসি গঠনের স্বপ্ন নিয়ে সরকার, স্থানীয় নেতৃবৃন্দ, গণমাধ্যমসহ সকলের সহযোগিতা কামনা করে প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: আল আমীন।
সভায় বিএনপি নেতা ও সাবেক ছাত্রনেতা রাশেদ আলম লাবু, ঠাকুরগাঁও রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক ও জাতীয় সাংবাদিক সংস্থা ঠাকুরগাঁও জেলা শাখার সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদসহ বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ ও ঠাকুরগাঁও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি’র শিক্ষক এবং কর্মকর্তা ও কর্মচারিরা উপস্থিত ছিলেন।
এর আগে অতিথিবৃন্দ অধ্যক্ষ ও শিক্ষকদের নিয়ে ঠাকুরগাঁও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি’র
কম্পিউটার, ড্রাইভিংসহ বিভিন্ন ট্রেডের কার্যক্রম ও প্রশিক্ষণ পরিদর্শন করেন। এসময় তারা
ঠাকুরগাঁও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি’র কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন অতিথিবৃন্দ।
উল্লেখ্য, ঠাকুরগাঁও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি প্রতিষ্ঠার পর থেকেই ঠাকুরগাঁও জেলার বেকারত্ব দূরীকরণে, বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনগোষ্ঠী তৈরী করে বিদেশে প্রেরণসহ স্থানীয় ও জাতীয়ভাবে বেকারত্ব দূরীকরণ ও বৈদেশিক কর্মসংস্থান ও রেমিটেন্স আয়ে বিশেষ ভূমিকা রেখে চলেছে। বিশেষত নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ আল আমীন নিয়োগ প্রদানের পরে গত ৪ মাস ধরে বেকারত্ব দূরীকরণের বিশাল কর্মযজ্ঞ নিয়ে সামনে এগিয়ে যাচ্ছে ঠাকুরগাঁও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews