রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে প্রায় ৩২ লাখ টাকা মূল্যের ভারতীয় পন্য  মুকসুদপুরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে রোগী বাছাই ক্যাম্প অনুষ্ঠিত কক্সবাজারে আইফোনসহ ৬০টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর সুনামগঞ্জের দিরাইয়ে প্রথমবারের মতো ধামাইল কর্মশালা অনুষ্ঠিত দীর্ঘ ৫ (পাঁচ) বছর যাবৎ ব্রিজের কাজে বেহাল অবস্থায় জনদূর্ভূগ পোহাতে হচ্ছে। ঢাকার ধামরাই বাটার গেট সংলগ্ন বাস,প্রাইভেটকারও মোটরসাইকেল মুখোমুখি সং ঘ র্ষে ২ জনের মৃ ত্যু সরকারের গুরুত্বপূর্ণ ১২ সংস্হার শীর্ষ পদে বিএনপির ১২ নেতা চুক্তিভিত্তিক নিয়োগ। দেশ প্রতিদিন পত্রিকার বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ, অর্থ ফেরত ও পত্রিকার নিবন্ধন বাতিল করতঃ ব্যবস্থাপনা সম্পাদক যাদুর শাস্তি চায় ভুক্তভোগীরা। উখিয়ায় র‌্যাবের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ প্রাইভেটকার জব্দ, মাদক কারবারি গ্রেপ্তার সাংবাদিক এম কাজল খানের ওপর নৃশংস হামলা প্রধান অভিযুক্ত নয়ন পলাতক, গ্রেপ্তারে চলছে অভিযান

জয় জগন্নাথ” ধ্বনিতে মুখর মাদারীপুর- লাখো ভক্তের মিলনমেলায় উৎসবমুখর রথযাত্রা

  • প্রকাশিত: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

উজ্জ্বল মন্ডল, মাদারীপুর

ভক্তি, আনন্দ, ধর্মীয় সম্প্রীতি আর ঐতিহ্যের অপূর্ব মেলবন্ধনে সারা বিশ্বের ন্যায় মাদারীপুর জুড়েও পালিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা।

বৃহস্পতিবার (১৬ জুলাই) জেলার বিভিন্ন উপজেলা ও পৌর এলাকার মন্দির, আশ্রম এবং পূজামণ্ডপগুলোতে লাখো ভক্তের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে রথযাত্রা উপলক্ষে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

বিকেল গড়াতেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে নারী-পুরুষ, শিশু-কিশোর ও প্রবীণ ভক্তরা রথযাত্রায় অংশ নিতে সমবেত হন। রথের দড়ি টানতে ভক্তদের উপচে পড়া ভিড় আর চারদিকে উচ্চারিত ‘জয় জগন্নাথ, জয় জগন্নাথ’ ধ্বনিতে মুখর হয়ে ওঠে পুরো জনপদ। পূজা-অর্চনা, হরিনাম সংকীর্তন, ধর্মীয় আচার-অনুষ্ঠান ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে দিনব্যাপী পালিত হয় এই ঐতিহ্যবাহী উৎসব।

এবারের রথযাত্রায় ধর্মীয় সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপিত হয়। জেলার বিভিন্ন স্থানে আয়োজিত অনুষ্ঠানে মাদারীপুর-২ ও মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্যরা উপস্থিত থেকে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সকল নাগরিকের স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালনের অধিকারের প্রতি সমর্থন ও সহযোগিতার আশ্বাস দেন।

মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া শহরের পাঠককান্দি এলাকায় আয়োজিত রথযাত্রা উৎসবে অংশ নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। তিনি ধর্মীয় অনুষ্ঠান নির্বিঘ্নে সম্পন্ন করতে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। পরে রথটি শহরের পুরান কোর্ট এলাকা প্রদক্ষিণ করে পুরান বাজারের শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। সেখানে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

অন্যদিকে মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন বিকেল ৪ টায় ডাসার উপজেলাধীন ধামুসা আশ্রমে আয়োজিত রথযাত্রা উৎসবে উপস্থিত হয়ে ভক্তদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেন। তাঁর নির্বাচনী এলাকা কালকিনি উপজেলার নয়াকান্দি গ্রামেও একই সঙ্গে “বড়বাড়ি খ্যাত মন্ডলবাড়ির” প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়। সকলের উদ্দেশ্যে তিনি বলেন, ধর্মীয় সম্প্রীতি বাংলাদেশের চিরন্তন ঐতিহ্য তাই প্রত্যেকে অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল থেকে নিজ ধর্ম পালন করলে সমাজে শান্তি ও সৌহার্দ্য আরও সুদৃঢ় হবে। এছাড়া তিনি সকল ধর্মাবলম্বীর পাশে থাকার আশ্বাসও ব্যক্ত করেন।

এদিকে মাদারীপুর-১ আসনের শিবচর উপজেলার পাচ্চর সার্বজনীন হরি মন্দিরসহ বিভিন্ন স্থানে উৎসবমুখর পরিবেশে রথযাত্রা পালিত হয়। দুপুরের পর থেকে বৃষ্টি উপেক্ষা করে উপজেলার বিভিন্ন এলাকা থেকে হাজারো ভক্ত সেখানে সমবেত হন। পূজা-অর্চনা, হরিনাম সংকীর্তন ও ধর্মীয় আচার-অনুষ্ঠান শেষে ভক্তরা ভ্রাতা বলরাম ও ভগ্নী সুভদ্রাসহ শ্রী জগন্নাথ দেবের রথের দড়ি টেনে গভীর শ্রদ্ধা ও ভক্তিভরে রথযাত্রায় অংশ নেন।

রথযাত্রাকে কেন্দ্র করে জেলার বিভিন্ন স্থানে ছিল উৎসবের আমেজ। নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের পক্ষ থেকেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। ফলে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে উৎসব সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন আয়োজক ও ভক্তরা।

জেলার সচেতন মহল ও সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ বলেন, রথযাত্রা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি সম্প্রীতি, সহমর্মিতা ও ঐতিহ্যের প্রতীক। ভবিষ্যতেও যাতে এই উৎসব আরও সুন্দর, সুশৃঙ্খল ও নিরাপদ পরিবেশে উদযাপিত হয়, সে জন্য প্রশাসন, জনপ্রতিনিধি ও সর্বস্তরের মানুষের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।

এবারের রথযাত্রা প্রমাণ করেছে—ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও ঐতিহ্যের বন্ধনে আজও মাদারীপুর একটি অনন্য জনপদ। লাখো ভক্তের পদচারণা আর ‘জয় জগন্নাথ’ ধ্বনিতে মুখরিত এই আয়োজন হয়ে থাকবে এবারের রথযাত্রার সবচেয়ে স্মরণীয় অনুষঙ্গ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews