রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে প্রায় ৩২ লাখ টাকা মূল্যের ভারতীয় পন্য  মুকসুদপুরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে রোগী বাছাই ক্যাম্প অনুষ্ঠিত কক্সবাজারে আইফোনসহ ৬০টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর সুনামগঞ্জের দিরাইয়ে প্রথমবারের মতো ধামাইল কর্মশালা অনুষ্ঠিত দীর্ঘ ৫ (পাঁচ) বছর যাবৎ ব্রিজের কাজে বেহাল অবস্থায় জনদূর্ভূগ পোহাতে হচ্ছে। ঢাকার ধামরাই বাটার গেট সংলগ্ন বাস,প্রাইভেটকারও মোটরসাইকেল মুখোমুখি সং ঘ র্ষে ২ জনের মৃ ত্যু সরকারের গুরুত্বপূর্ণ ১২ সংস্হার শীর্ষ পদে বিএনপির ১২ নেতা চুক্তিভিত্তিক নিয়োগ। দেশ প্রতিদিন পত্রিকার বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ, অর্থ ফেরত ও পত্রিকার নিবন্ধন বাতিল করতঃ ব্যবস্থাপনা সম্পাদক যাদুর শাস্তি চায় ভুক্তভোগীরা। উখিয়ায় র‌্যাবের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ প্রাইভেটকার জব্দ, মাদক কারবারি গ্রেপ্তার সাংবাদিক এম কাজল খানের ওপর নৃশংস হামলা প্রধান অভিযুক্ত নয়ন পলাতক, গ্রেপ্তারে চলছে অভিযান

ধামরাইয়ে কলাবাগানে নিয়ে গৃহকর্মীকে ধর্ষণ থানায় মামলা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

উজ্জ্বল খান

ঢাকার ধামরাই উপজেলায় এক গৃহকর্মীকে মুখ চেপে ধরে নির্জন কলাবাগানে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নিজেই বাদী হয়ে ধামরাই থানায় একটি এজাহার দায়ের করেছেন। অভিযুক্ত ব্যক্তির নাম মোঃ শফিকুল ইসলাম (৩৫), তিনি উপজেলার বাইশাকান্দা ইউনিয়নের গোলাকান্দা গ্রামের মোকছেদ আলীর ছেলে।

এজাহারের বিবরণ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী নূরজাহান (২৯) ধামরাইয়ের যাদবপুর ইউনিয়নের ধানতারা বাজারে অবস্থিত ‘ভাই ভাই হোটেল’-এ কাজ করেন। গত ২৮ জুন সকালে তিনি বাড়ি থেকে কর্মস্থলে যাওয়ার পথে বাইশাকান্দা ইউনিয়নের গোলাকান্দা গ্রামে পৌঁছালে অভিযুক্ত শফিকুল ইসলাম পেছন থেকে এসে অতর্কিতে তার মুখ চেপে ধরেন। এরপর চাকু ঠেকিয়ে প্রাণনাশের হুমকি দিয়ে রাস্তার পাশে ফরহাদের মালিকানাধীন একটি কলাবাগানে তাকে টেনেহিঁচড়ে নিয়ে যাওয়া হয়। সেখানে শফিকুল ইসলাম তাকে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করেন।

ভুক্তভোগী নূরজাহানের অভিযোগ, ঘটনার পর শফিকুল ইসলাম তাকে হুমকি দিয়ে বলেন, যদি এই ঘটনার কথা কাউকে জানানো হয় বা আইনের আশ্রয় নেওয়া হয়, তবে তাকে প্রাণনাশ করা হবে। ভয়ে ও আতঙ্কে প্রথমে বিষয়টি প্রকাশ করতে না পারলেও, পরবর্তীতে পরিবারের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের পরামর্শে তিনি থানায় গিয়ে এজাহার দায়ের করেন।

স্থানীয়দের অভিযোগ, অভিযুক্ত শফিকুল ইসলাম ফরহাদ নামে স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তির অধীনে শ্রমিক হিসেবে কাজ করেন। তার ক্ষমতার দাপট দেখিয়েই শফিকুল প্রায়ই বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছেন।

এ বিষয়ে ধামরাই থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানিয়েছেন, ভুক্তভোগীর দেওয়া এজাহারের ভিত্তিতে অভিযোগটি রেকর্ড করা হয়েছে। তদন্ত সাপেক্ষে দ্রুততম সময়ের মধ্যে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে ভুক্তভোগী নূরজাহান ও তার পরিবার এ ঘটনার সুষ্ঠু বিচার এবং অপরাধীর কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews