বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে খাদ্য অধিদপ্তরের কর্মচারীর বিরুদ্ধে ঘুষের অভিযোগ গাজীপুরে খাদ্য অধিদপ্তরের অফিস সহকারী আসাদ মিয়ার বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ আশুলিয়া থানাধীন বাইপাইল চাড়ালপাড়া এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।  বোমা তৈরিতে বিপত্তি, উড়ল ঘরের টিন ! অবশেষে আটক অণ্ডকোষ হারা মিজান চিকিৎসাধীন। সিরাজদিখানে ‘বোরহান-আনোয়ারা প্রবীণ নিবাস’ পরিদর্শনে ইউএনও রুম্পা ঘোষ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিদেশি পিস্তল-গুলিসহ আরসা সদস্য গ্রে প্তা র ছয় দফা দাবি আদায়ে লং মার্চ কক্সবাজার থেকে জামায়াতের নেতাকর্মীরা চট্টগ্রামের পথে সাভার মডেল থানাধীন বক্তারপুর এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার হলদিয়ায় চেয়ারম্যান প্রার্থী লীনা পারভীনের উঠান বৈঠক উন্নয়ন ও জনসেবার প্রতিশ্রুতি সত্যের পক্ষে কলমঃ- সাংবাদিকের বন্ধু সত্য, শত্রুর তালিকা দীর্ঘ

ভবানীগঞ্জ জিরো পয়েন্টে অটোচালকের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ: ‘এক মিনিট দাঁড়াতেই গালিগালাজ, কেড়ে নেওয়া হলো চাবি’

  • প্রকাশিত: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে
Oplus_16908288

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর ভবানীগঞ্জ জিরো পয়েন্ট এলাকায় এক অটোচালকের সঙ্গে এক আনসার সদস্যের অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উঠেছে। শুক্রবার (সকাল প্রায় ১১টা) ঘটে যাওয়া এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে।
অভিযোগকারী অটোচালক জানান, তার অটোর এক যাত্রী পাশের একটি দোকান থেকে মিষ্টি কিনতে নামেন। সে কারণে রাস্তার পাশে মাত্র এক মিনিটের জন্য অটোটি দাঁড় করিয়ে রাখা হয়। এ সময় লুৎফর নামের এক আনসার সদস্য গাড়ি সরিয়ে নেওয়ার নির্দেশ দেন।
অটোচালকের দাবি, তিনি আনসার সদস্যকে বিনয়ের সঙ্গে বলেন, “যাত্রীটি শুধু এক মিনিটের মধ্যে মিষ্টি নিয়ে চলে আসবে, তারপরই আমি গাড়ি সরিয়ে নেব।” কিন্তু এরপরও আনসার সদস্য তার কথা না শুনে ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। তখন ওই আনসার সদস্য অশালীন ভাষায় গালিগালাজ করেন এবং অটোর চাবি খুলে নিয়ে চলে যান বলে অভিযোগ করেন তিনি।
এ ঘটনায় অটোচালক ক্ষোভ প্রকাশ করে বলেন, “মাত্র এক মিনিটের জন্য রাস্তার পাশে দাঁড়িয়ে থাকাও যদি অপরাধ হয়, তাহলে অন্তত মানুষের সঙ্গে ভদ্র আচরণ করা উচিত। দায়িত্ব পালন করতে গিয়ে কাউকে অপমান বা গালিগালাজ করা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।”
স্থানীয়দের একাংশেরও দাবি, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দায়িত্ব পালনের পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে শালীন ও মানবিক আচরণ করা উচিত।
প্রশাসনের প্রতি আবেদন জানিয়ে অটোচালক বলেন, বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক, যাতে ভবিষ্যতে কোনো সাধারণ মানুষ এ ধরনের আচরণের শিকার না হন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews