মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
জামালপুরে ঐতিহাসিক রায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ৭ আসামির মৃত্যুদণ্ড সাভারে ডিবি পুলিশের বিশেষ অভিযান হেমায়েতপুর থেকে ৬০ পিস ইয়াবাসহ পেশাদার মাদক ব্যবসায়ী মোস্তফা গ্রেফতার কর্মকর্তার বাধ্যতামূলক অবসর রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া, পুরোনো বিতর্ক নিয়ে নতুন আলোচনা উৎসবমুখর পরিবেশে ধামরাইয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত আলোচনা সভা ও ঋণ বিতরণ ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের স্বস্তিতে পৌরসভার ৫টি সিলিং ফ্যান প্রদান টানা বর্ষণে টেকনাফের ওয়াব্রাং গ্রাম প্লাবিত পানিবন্দি শতাধিক পরিবার, চরম দুর্ভোগ সুবিপ্রবি ও ভিসি নিয়ে অপতথ্য, গুজব ও অপপ্রচারের সাথে ভিন্নমত কক্সবাজারে ভয়াবহ পাহাড়ধস উখিয়া ও শহরে নারী-শিশুসহ নিহত ৯, বাড়ছে ঝুঁকি ধামরাই থানার কমিউনিটি পুলিশিং বিষয়ক মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত মাদারীপুরে নকল মোড়কে ভেজাল খাদ্যপণ্য, আটক ২ জব্দ সব

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় কাঠ ব্যবসায়ীকে অপহরণ, মারধর ও চাঁদাবাজির অভিযোগে দুই নারী গ্রেপ্তার

  • প্রকাশিত: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

আঃহালিম আতিক টাঙ্গাইল জেলা প্রতিনিধি

টাঙ্গাইলের ঘাটাইলে এক কাঠ ব্যবসায়ীকে কৌশলে বাড়িতে ডেকে নিয়ে আটকে রেখে মারধর, নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেওয়া এবং বিকাশে টাকা আদায়ের অভিযোগে দুই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।শুক্রবার (৩ জুলাই) দুপুরে ঘাটাইল থানার সাগরদিঘী পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে আদালতে প্রেরণ করে জেলহাজতে আটক রাখার আবেদন করা হয়েছে গ্রেপ্তারকৃতরা হলেন, সালমা আক্তার (২২) ও ছালেহা খাতুন (২৪)। তারা ঘাটাইল উপজেলার সাগরদিঘী ইউনিয়নের তালতলা দক্ষিণপাড়া গ্রামের বাসিন্দা।
আদালতে দাখিল করা পুলিশ প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত ২৫ জুন দুপুরে এক কাঠ ব্যবসায়ী কাঠ কিনতে বের হলে অভিযুক্ত রফিক তাকে শ্বশুরবাড়িতে দুপুরের খাবারের দাওয়াত দিয়ে নিয়ে যায়। সেখানে পৌঁছানোর পর গ্রেপ্তারকৃত দুই নারীসহ অন্যান্য আসামিরা ভুক্তভোগীকে মারধর করে তার কাছ থেকে একটি ওয়ানপ্লাস মোবাইল ফোন, একটি ব্রেসলেট এবং নগদ ৩০ হাজার টাকা ছিনিয়ে নেয়।
এ সময় আরও টাকা আদায়ের জন্য ভুক্তভোগীকে প্রাণনাশের ভয়ভীতি দেখিয়ে তার বড় ভাইকে ফোন করানো হয়। পরে দুইটি বিকাশ নম্বরে মোট ২৪ হাজার ৭৩০ টাকা পাঠানো হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, পরে ভুক্তভোগীকে একটি কক্ষে আটকে রেখে এক নারী আসামির সঙ্গে আপত্তিকর ছবি তুলে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়। বিষয়টি কাউকে জানালে হত্যার পর লাশ গুম করে ফেলার হুমকিও দেওয়া হয়। পরে স্থানীয়দের সহায়তায় তিনি উদ্ধার হয়ে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।
মামলার তদন্ত কর্মকর্তা সাব-ইন্সপেক্টর মো. আব্দুল মতিন আদালতে দাখিল করা প্রতিবেদনে জানান, গ্রেপ্তারকৃত দুই আসামির বিরুদ্ধে ঘটনার সঙ্গে জড়িত থাকার প্রাথমিক সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে। মামলার সুষ্ঠু তদন্ত, অন্যান্য আসামিকে গ্রেপ্তার এবং আলামত উদ্ধারের স্বার্থে তাদের জেলহাজতে রাখা প্রয়োজন। জামিনে মুক্তি পেলে তারা পলাতক হতে পারেন এবং তদন্তে বিঘ্ন ঘটাতে পারেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় ঘাটাইল থানায় দণ্ডবিধির ৩৪২, ৩২৩, ৩৮৫, ৩৮৬, ৫০৬ ও ৩৪ ধারায় মামলা দায়ের হয়েছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews