বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে খাদ্য অধিদপ্তরের কর্মচারীর বিরুদ্ধে ঘুষের অভিযোগ গাজীপুরে খাদ্য অধিদপ্তরের অফিস সহকারী আসাদ মিয়ার বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ আশুলিয়া থানাধীন বাইপাইল চাড়ালপাড়া এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।  বোমা তৈরিতে বিপত্তি, উড়ল ঘরের টিন ! অবশেষে আটক অণ্ডকোষ হারা মিজান চিকিৎসাধীন। সিরাজদিখানে ‘বোরহান-আনোয়ারা প্রবীণ নিবাস’ পরিদর্শনে ইউএনও রুম্পা ঘোষ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিদেশি পিস্তল-গুলিসহ আরসা সদস্য গ্রে প্তা র ছয় দফা দাবি আদায়ে লং মার্চ কক্সবাজার থেকে জামায়াতের নেতাকর্মীরা চট্টগ্রামের পথে সাভার মডেল থানাধীন বক্তারপুর এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার হলদিয়ায় চেয়ারম্যান প্রার্থী লীনা পারভীনের উঠান বৈঠক উন্নয়ন ও জনসেবার প্রতিশ্রুতি সত্যের পক্ষে কলমঃ- সাংবাদিকের বন্ধু সত্য, শত্রুর তালিকা দীর্ঘ

রৌমারীতে ৯ গ্রাম গাঁজাসহ নারী আটক, ভ্রাম্যমাণ আদালতে ১৫ দিনের কারাদণ্ড

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে

সাহের আলী রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের রৌমারী উপজেলার টাপুরচর বাজারে অভিযান চালিয়ে ৯ গ্রাম গাঁজাসহ এক নারীকে আটক করেছে রৌমারী থানা পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতে দোষী সাব্যস্ত হওয়ায় তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
বুধবার (১ জুলাই) বিকেল ৫টা ১৫ মিনিটের দিকে রৌমারী থানাধীন ৩ নম্বর বন্দবেড় ইউনিয়নের টাপুরচর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, রৌমারী থানার এসআই (নিরস্ত্র) মো. মাহমুদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ওয়ারেন্ট তামিল ও মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে টাপুরচর বাজার এলাকায় অভিযান চালান। এ সময় ৯ গ্রাম গাঁজাসহ মোছা. মনোয়ারা খাতুন (৪৫) নামে এক নারীকে আটক করা হয়। তিনি টাপুরচর বাজার এলাকার মৃত আব্দুস সবুরের স্ত্রী।
খবর পেয়ে রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা আলাউদ্দিন ঘটনাস্থলে উপস্থিত হয়ে জনসম্মুখে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালতে অভিযুক্ত নারী দোষী সাব্যস্ত হলে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
পুলিশ জানায়, বিরূপ আবহাওয়া ও নৌপথে নিরাপত্তাজনিত কারণে সাজাপ্রাপ্ত আসামিকে আপাতত রৌমারী থানার নারী ও শিশু হেল্প ডেস্কে রাখা হয়েছে। পরদিন সকালে তাকে কুড়িগ্রাম জেলা কারাগারে পাঠানো হবে।
এ ঘটনায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews