বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে খাদ্য অধিদপ্তরের কর্মচারীর বিরুদ্ধে ঘুষের অভিযোগ গাজীপুরে খাদ্য অধিদপ্তরের অফিস সহকারী আসাদ মিয়ার বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ আশুলিয়া থানাধীন বাইপাইল চাড়ালপাড়া এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।  বোমা তৈরিতে বিপত্তি, উড়ল ঘরের টিন ! অবশেষে আটক অণ্ডকোষ হারা মিজান চিকিৎসাধীন। সিরাজদিখানে ‘বোরহান-আনোয়ারা প্রবীণ নিবাস’ পরিদর্শনে ইউএনও রুম্পা ঘোষ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিদেশি পিস্তল-গুলিসহ আরসা সদস্য গ্রে প্তা র ছয় দফা দাবি আদায়ে লং মার্চ কক্সবাজার থেকে জামায়াতের নেতাকর্মীরা চট্টগ্রামের পথে সাভার মডেল থানাধীন বক্তারপুর এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার হলদিয়ায় চেয়ারম্যান প্রার্থী লীনা পারভীনের উঠান বৈঠক উন্নয়ন ও জনসেবার প্রতিশ্রুতি সত্যের পক্ষে কলমঃ- সাংবাদিকের বন্ধু সত্য, শত্রুর তালিকা দীর্ঘ

রোটারি ক্লাবের গোল্ড প্রেসিডেন্ট নির্বাচিত হলেন জেনিথ লাইফের সিইও এস এম নুরুজ্জামান।

  • প্রকাশিত: বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

রোটারি ক্লাবের গোল্ড প্রেসিডেন্ট নির্বাচিত হলেন জেনিথ লাইফের সিইও এস এম নুরুজ্জামান।

মোহাম্মদ শফিকুল ইসলাম ঢাকা জেলা প্রতিনিধি।

রোটারি ইন্টারন্যাশনাল বাংলাদেশের বার্ষিক অ্যাওয়ার্ড অনুষ্টানে অনন্য সাফল্য অর্জন করেছে রোটারি ক্লাব অব ঢাকা আহসান মঞ্জিল। ক্লাবটি সিলভার ক্লাব অ্যাওয়ার্ড অর্জন করার পাশাপাশি ক্লাবের প্রেসিডেন্ট এস এম নুরুজ্জামান তাঁর দক্ষ নেতৃত্ব সেবামূলক কার্যক্রম এবং সফল ক্লাব পরিচালনার স্বীকৃতিস্বরূপ গোল্ড প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড লাভ করেছেন।
সৈকত শহর কক্সবাজারের হোটেল সি প্যালেসে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়।দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রায় দুই হাজার রোটারিয়ান,রোটারি নেতৃবৃন্দ এবং অতিথিদের উপস্হিতিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে রোটারি ডিস্ট্রিক্ট ডি৬৪ ও ডি৬৫-এর শীর্ষ নেতৃবৃন্দ, বিভিন্ন রোটারি ক্লাবের প্রেসিডেন্ট, সদস্যবৃন্দ এবং রিপসা টিমের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে রোটারির সেবামূলক কার্যক্রম,নেতৃত্বের উৎকর্ষ এবং ক্লাবগুলোর বছরের সার্বিক পারফরম্যান্স মূল্যায়নের ভিত্তিতে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার বিতরণ করা হয়।
রোটারি ডিস্ট্রিক্ট ডি৬৪ ও ডি৬৫-এর কান্ট্রি কো-অর্ডিনেটর ড. ইশতিয়াক আবেদুজ জামান,অ্যাসিস্ট্যান্ট কান্ট্রি কো-অর্ডিনেটর মাহমুদুল হাসান, রোটারি ক্লাব অব ঢাকা আহসান মঞ্জিলের সাবেক প্রেসিডেন্ট আবুল হোসেনসহ অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন ক্লাব প্রেসিডেন্ট এস এম নুরুজ্জামান।
পুরস্কার গ্রহনের পর এস এম নুরুজ্জামান বলেন,এই সম্মান শুধু তাঁর ব্যাক্তিগত অর্জন নয়; এটি রোটারি ক্লাব অব ঢাকা আহসান মঞ্জিলের প্রতিটি সদস্যদের আন্তরিক পরিশ্রম, ঐক্য এবং মানবসেবার প্রতি অঙ্গিকারের স্বীকৃতি। তিনি ভবিষ্যতে ও সমাজকল্যাণ মূলক কর্মকাণ্ড, মানবিক সেবা এবং রোটারির আদর্শ বাস্তবায়নে আরও নিষ্ঠার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
রোটারি সংশ্লিষ্টদের মতে,এস এম নুরুজ্জামানের নেতৃত্বে ক্লাবটি বিভিন্ন সামাজিক, মানবিক, স্বাস্হ্য,শিক্ষা ও জনকল্যাণ মূলক কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করেছে। তাঁর দূরদর্শী নেতৃত্ব এবং সদস্যদের সম্মিলিত প্রচেষ্টার ফলেই ক্লাবটি এ বছর সিলভার ক্লাব অ্যাওয়ার্ড এবং তিনি ব্যাক্তিগতভাবে গোল্ড প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড অর্জনের গৌরব লাভ করেন।

এ অর্জনে রোটারি ক্লাব অব ঢাকা আহসান মঞ্জিলের সদস্যদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে। ক্লাবের নেতৃবৃন্দ ও শুভানুধ্যায়ীরা আশা প্রকাশ করেছেন, এস এম নুরুজ্জামানের নেতৃত্বে আগামী দিনগুলোতে ও ক্লাবটি মানবসেবা ও সামাজিক উন্নয়নে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে সাফল্যের এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews