
জামালপুরে সাংবাদিক পরিচয় প্রতানার চেষ্টা
জামালপুর শহরের বগাবাইদ এলাকায় সাংবাদিক পরিচয় দিয়ে প্রতারনাকালে মাসুদ আলম নামে এক ব্যক্তিকে ঘিরে স্থানীয়দের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। স্থানীয়দের অভিযোগ, মাসুদ আলম নামের ওই ব্যক্তি নিজেকে সাংবাদিক হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন স্থানে চলাফেরা করতেন। এক পর্যায়ে চন্দ্রা এলাকায় বিয়ের চেষ্টা করেন।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, মাসুদ আলম তার বাড়ি
ভোলা বলে দাবি করেন এবং গত ৪ বছর ধরে শহরের কাচারীপাড়া ব্যাংক কলোনিতে ভাড়া বাসায় বসবাস করছেন। তবে তার পরিচয় নিয়ে স্থানীয়দের সন্দেহ দেখা দিলে তারা খোঁজখবর নেন। এরপর তার পরিচয় নিয়ে প্রশ্ন ওঠে বলে দাবি করেন এলাকাবাসী।
স্থানীয়দের দাবি, বিষয়টি নিয়ে কথা বলার পর ওই ব্যক্তি ভুল স্বীকার করে ক্ষমা চান। পরে তাকে সতর্ক করে আর এমন কাজ না করার শর্তে ছেড়ে দেওয়া হয়। পরবর্তিতে বিয়ের বাজারসহ মোঃ মাসুদ আলম স্ব-সন্মানে চলে যায়।
অভিযুক্ত মাসুদ আলম বলেন, আমি জামালপুরে আর কখনো সাংবাদিক পরিচয় দিবনা, আমার ভুল হয়েছে। আমি বিয়ে করতে চাইনি, ঘটক আমাকে নিয়ে এসেছিলো।
তথ্য ও ছবি: মো:আরাফাত মিয়া জামালপুর জেলা প্রতিনিধি।।।