মুহাম্মদ উজ্জ্বল খান স্টাফ রিপোর্টার (ঢাকা)
ডিবি (উত্তর)
ঢাকা জেলা তারিখ ২৭/০৬/২০২৬খ্রি.বিশেষ অভিযানে ঢাকা জেলার ডিবি উত্তর কতৃক পৃথক অভিযানে (একশত) পুরিয়া হেরোইন ও ৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ মোট দুইজন জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার ঢাকা জেলা পুলিশের অভিভাবক জনাব শামীমা পারভিন পুলিশ সুপার, ঢাকা মহোদয়ের নির্দেশনায়, বিশেষ অভিযান পরিচালনাকালে ঢাকা জেলার ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ জনাব সাইদুল ইসলাম এর নেতৃত্বে এসআই (নিঃ) শেখ মফিজুর রহমান সংগীয় অফিসার ও ফোর্সসহ ২৬/০৬/২০২৬ খ্রি. তারিখ ১৮:৩০ ঘটিকায় সাভার মডেল থানাধীন অবদারোড এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী ১। মোঃ জাফর (৫০), পিতা-মৃত আঃ বারেক, মাতা-আবেদা খাতুন, সাং-হাসানগঞ্জ (হিরির বাড়ী), থানা-চরফ্যাশন, জেলা-ভোলা, এ/পি সাং-বক্তারপুর (জলিল মুন্সির বাড়ির ভাড়াটিয়া), থানা-সাভার মডেল, জেলা-ঢাকাকে ১০০(একশত) পুড়িয়া হেরোইনসহ (যাহার মোট ওজন ১০ (দশ) গ্রাম, মূল্য (৩০,০০০/- (ত্রিশ হাজার টাকা) গ্রেফতার করেন।
অপর একটি পৃথক অভিযানে এসআই (নিঃ) মোঃ শাহাদাৎ হোসেন সংগীয় অফিসার ও ফোর্সসহ ২৬/০৬/২০২৬ খ্রি. তারিখ ১৯:৪৫ ঘটিকায় সাভার মডেল থানাধীন রেডিও কলোনী এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী ২। মোঃ শাওন মোল্লা (২৫), পিতা-মৃত আঃ রব কসাই, মাতা-মোসাঃ তানিয়া, সাং-বারেন্ডা, থানা-কাশিমপুর, জেলা-গাজীপুরকে ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ (যাহার মোট ওজন ০৫ (পাঁচ) গ্রাম, মূল্য (১৫,০০০/- (পনের হাজার টাকা) গ্রেফতার করেন।
উল্লেখ্য যে, বর্ণিত ১ নং আসামীর বিরুদ্ধে ০১ টি মাদক মামলা, ২ নং আসামীর বিরুদ্ধে ২ টি মাদক ও ১ টি হত্যাসহ মোট ৩ টি মামলা রয়েছে।
ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।