বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে খাদ্য অধিদপ্তরের কর্মচারীর বিরুদ্ধে ঘুষের অভিযোগ গাজীপুরে খাদ্য অধিদপ্তরের অফিস সহকারী আসাদ মিয়ার বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ আশুলিয়া থানাধীন বাইপাইল চাড়ালপাড়া এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।  বোমা তৈরিতে বিপত্তি, উড়ল ঘরের টিন ! অবশেষে আটক অণ্ডকোষ হারা মিজান চিকিৎসাধীন। সিরাজদিখানে ‘বোরহান-আনোয়ারা প্রবীণ নিবাস’ পরিদর্শনে ইউএনও রুম্পা ঘোষ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিদেশি পিস্তল-গুলিসহ আরসা সদস্য গ্রে প্তা র ছয় দফা দাবি আদায়ে লং মার্চ কক্সবাজার থেকে জামায়াতের নেতাকর্মীরা চট্টগ্রামের পথে সাভার মডেল থানাধীন বক্তারপুর এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার হলদিয়ায় চেয়ারম্যান প্রার্থী লীনা পারভীনের উঠান বৈঠক উন্নয়ন ও জনসেবার প্রতিশ্রুতি সত্যের পক্ষে কলমঃ- সাংবাদিকের বন্ধু সত্য, শত্রুর তালিকা দীর্ঘ

দক্ষিণ রুমালিয়ার ছরা প্রধান সড়কে অবশেষে সংস্কারকাজ, স্বস্তির অপেক্ষায় ৪০ মহল্লার ৫-৬ হাজার মানুষ

  • প্রকাশিত: শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

দক্ষিণ রুমালিয়ার ছরা প্রধান সড়কে অবশেষে সংস্কারকাজ, স্বস্তির অপেক্ষায় ৪০ মহল্লার ৫-৬ হাজার মানুষ

মোহাম্মদ আরিফ
জেলা প্রতিনিধি কক্সবাজার

দীর্ঘদিনের ভোগান্তির পর কক্সবাজার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ রুমালিয়ার ছরা প্রধান সড়কের সংস্কারকাজ শুরু হয়েছে। গুরুত্বপূর্ণ এই সড়কটি দীর্ঘ সময় ধরে বেহাল থাকায় প্রতিদিন হাজারো মানুষকে দুর্ভোগ পোহাতে হয়েছে। সংস্কারকাজ শুরু হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয়দের মতে, দক্ষিণ রুমালিয়ার ছরা প্রধান সড়কটি দিয়ে প্রতিদিন প্রায় ৪০টি মহল্লার ৫ থেকে ৬ হাজার মানুষ যাতায়াত করেন। শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের জন্য এটি অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগপথ।

বর্ষা মৌসুমে সড়কটির দুরবস্থা আরও প্রকট হয়ে ওঠে। স্থানীয়দের দাবি, মাত্র ৫ থেকে ৭ মিনিট বৃষ্টি হলেই সড়কে হাঁটুসমান পানি জমে যায়। আর ২০ থেকে ৩০ মিনিট টানা বৃষ্টি হলে কোমরসমান পানিতে তলিয়ে যায় সড়কের বিভিন্ন অংশ। এতে পথচারী ও যানবাহন চলাচল প্রায় অচল হয়ে পড়ে। অনেক সময় শিক্ষার্থী, রোগী ও কর্মজীবী মানুষকে চরম দুর্ভোগের শিকার হতে হয়।

এ অবস্থায় দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কারের দাবি জানিয়ে আসছিলেন এলাকাবাসী। অবশেষে সংস্কারকাজ শুরু হওয়ায় তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন। তবে স্থানীয়দের প্রত্যাশা, কাজ যেন নির্ধারিত সময়ের মধ্যে শেষ হয় এবং নির্মাণকাজে গুণগত মান নিশ্চিত করা হয়। পাশাপাশি সড়কে স্থায়ীভাবে জলাবদ্ধতা নিরসনে কার্যকর ড্রেনেজ ব্যবস্থাও গড়ে তোলার দাবি জানিয়েছেন তারা।

স্থানীয়দের আশা, সংস্কারকাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হলে দীর্ঘদিনের জনভোগান্তির অবসান ঘটবে এবং প্রায় ৪০টি মহল্লার হাজারো মানুষের নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews