বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে খাদ্য অধিদপ্তরের কর্মচারীর বিরুদ্ধে ঘুষের অভিযোগ গাজীপুরে খাদ্য অধিদপ্তরের অফিস সহকারী আসাদ মিয়ার বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ আশুলিয়া থানাধীন বাইপাইল চাড়ালপাড়া এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।  বোমা তৈরিতে বিপত্তি, উড়ল ঘরের টিন ! অবশেষে আটক অণ্ডকোষ হারা মিজান চিকিৎসাধীন। সিরাজদিখানে ‘বোরহান-আনোয়ারা প্রবীণ নিবাস’ পরিদর্শনে ইউএনও রুম্পা ঘোষ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিদেশি পিস্তল-গুলিসহ আরসা সদস্য গ্রে প্তা র ছয় দফা দাবি আদায়ে লং মার্চ কক্সবাজার থেকে জামায়াতের নেতাকর্মীরা চট্টগ্রামের পথে সাভার মডেল থানাধীন বক্তারপুর এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার হলদিয়ায় চেয়ারম্যান প্রার্থী লীনা পারভীনের উঠান বৈঠক উন্নয়ন ও জনসেবার প্রতিশ্রুতি সত্যের পক্ষে কলমঃ- সাংবাদিকের বন্ধু সত্য, শত্রুর তালিকা দীর্ঘ

পূর্ব কাউয়ার চরের বেহাল কাঁচা রাস্তা মেরামতের উদ্যোগ, স্বস্তি এলাকাবাসীর মাঝে

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ৫৫ বার পড়া হয়েছে

সাহের আলী, রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের রৌমারী উপজেলার ১ নং দাঁতভাঙ্গা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের পূর্ব কাউয়ার চর গ্রামের দীর্ঘদিনের বেহাল কাঁচা রাস্তা অবশেষে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান মোস্তাক-এর উদ্যোগে বর্তমানে রাস্তাটির মেরামত কাজ চলমান রয়েছে।
স্থানীয়দের অভিযোগ, সামান্য বৃষ্টি হলেই রাস্তায় পানি জমে কাদায় পরিণত হতো। এতে শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ীসহ সাধারণ মানুষের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হতো। বিশেষ করে রোগী পরিবহন ও জরুরি প্রয়োজনে যাতায়াত প্রায় অচল হয়ে পড়ত।

এলাকাবাসীর এই দুর্ভোগের বিষয়টি সংসদ সদস্যের নজরে এলে তিনি দ্রুত রাস্তা সংস্কারের উদ্যোগ গ্রহণ করেন। বর্তমানে কাজ চলমান থাকায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয়রা জানান, দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটতে চলেছে। রাস্তার কাজ সম্পন্ন হলে বছরের সব সময় নির্বিঘ্নে চলাচল সম্ভব হবে এবং এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটবে। এজন্য তারা সংসদ সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews