রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে প্রায় ৩২ লাখ টাকা মূল্যের ভারতীয় পন্য  মুকসুদপুরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে রোগী বাছাই ক্যাম্প অনুষ্ঠিত কক্সবাজারে আইফোনসহ ৬০টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর সুনামগঞ্জের দিরাইয়ে প্রথমবারের মতো ধামাইল কর্মশালা অনুষ্ঠিত দীর্ঘ ৫ (পাঁচ) বছর যাবৎ ব্রিজের কাজে বেহাল অবস্থায় জনদূর্ভূগ পোহাতে হচ্ছে। ঢাকার ধামরাই বাটার গেট সংলগ্ন বাস,প্রাইভেটকারও মোটরসাইকেল মুখোমুখি সং ঘ র্ষে ২ জনের মৃ ত্যু সরকারের গুরুত্বপূর্ণ ১২ সংস্হার শীর্ষ পদে বিএনপির ১২ নেতা চুক্তিভিত্তিক নিয়োগ। দেশ প্রতিদিন পত্রিকার বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ, অর্থ ফেরত ও পত্রিকার নিবন্ধন বাতিল করতঃ ব্যবস্থাপনা সম্পাদক যাদুর শাস্তি চায় ভুক্তভোগীরা। উখিয়ায় র‌্যাবের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ প্রাইভেটকার জব্দ, মাদক কারবারি গ্রেপ্তার সাংবাদিক এম কাজল খানের ওপর নৃশংস হামলা প্রধান অভিযুক্ত নয়ন পলাতক, গ্রেপ্তারে চলছে অভিযান

শ্রীপুরে জয়নাতলী গ্রামে শাহাবুদ্দিনের নেতৃত্বে বসতবাড়িতে হামলা ও স্বর্ণ লুট

  • প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬
  • ৬৭ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদন 

গাজীপুরের শ্রীপুর উপজেলায় জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে এক বসতবাড়িতে হামলা, মারধর এবং লুটের ঘটনা ঘটেছে। হামলায় একই পরিবারের নারীসহ অন্তত দুইজন গুরুতর আহত হয়েছেন। গত ২০ জুন (বৃহস্পতিবার) দুপুরে উপজেলার মাওনা ইউনিয়নের জয়নাতলী গ্রামে এই ঘটনা ঘটে।

এই ঘটনায় ভুক্তভোগী মোঃ মান্নান (৫১) বাদী হয়ে ওইদিনই ৬ জনের নাম উল্লেখ করে শ্রীপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা হলেন— একই এলাকার মোছাঃ আজিরন (৪০), সাহাবুদ্দিন (৬০), মোছাঃ কদবানু (৪৩), মার্জিয়া খাতুন (১৯), মোছাঃ ময়জান (৫৫) এবং হোসেন আলী (৫০)। তারা সবাই জয়নাতলী গ্রামের বাসিন্দা।

থানায় দেওয়া অভিযোগপত্র থেকে জানা যায়, বিবাদীদের সাথে বাদী মোঃ মান্নানের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ ও শত্রুতা চলে আসছিল। এর জের ধরে গত ২০ জুন দুপুর আনুমানিক ২:৩০ ঘটিকায় বিবাদীরা দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে বেআইনিভাবে মোঃ মান্নানের বসতবাড়িতে প্রবেশ করে।

সেখানে তারা অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে এবং একপর্যায়ে বাদীর স্ত্রী মাজেদা আক্তার (৪৫) ও ছেলে আবু নাঈমকে (২৬) এলোপাতাড়ি মারধর করে। লাঠির আঘাতে তাদের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর নীলাফুলা জখম হয়।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, মারধরের একপর্যায়ে ১নং বিবাদী মাজেদা আক্তারের গলা থেকে আনুমানিক ২ লক্ষ ৪০ হাজার টাকা মূল্যের এক ভরি ওজনের একটি স্বর্ণের চেইন জোরপূর্বক ছিনিয়ে নেয়। এ সময় গৃহকর্তা মোঃ মান্নান বাধা দিতে গেলে তাকেও মারধরের চেষ্টা করা হয় এবং ৩নং বিবাদী তার শার্টের পকেট থেকে নগদ ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা ছিনিয়ে নেয়। আহতদের ডাকচিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা ভুক্তভোগী পরিবারটিকে ভবিষ্যতে খুন-জখম করার প্রকাশ্যে হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

ঘটনার পর ভুক্তভোগী পরিবারটি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি অবগত করে এবং ২০ জুন বিকেলে শ্রীপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করে। ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও স্থানীয় এলাকাবাসী। এই বিষয়ে শ্রীপুর মডেল থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগটি খতিয়ে দেখে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews