রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে প্রায় ৩২ লাখ টাকা মূল্যের ভারতীয় পন্য  মুকসুদপুরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে রোগী বাছাই ক্যাম্প অনুষ্ঠিত কক্সবাজারে আইফোনসহ ৬০টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর সুনামগঞ্জের দিরাইয়ে প্রথমবারের মতো ধামাইল কর্মশালা অনুষ্ঠিত দীর্ঘ ৫ (পাঁচ) বছর যাবৎ ব্রিজের কাজে বেহাল অবস্থায় জনদূর্ভূগ পোহাতে হচ্ছে। ঢাকার ধামরাই বাটার গেট সংলগ্ন বাস,প্রাইভেটকারও মোটরসাইকেল মুখোমুখি সং ঘ র্ষে ২ জনের মৃ ত্যু সরকারের গুরুত্বপূর্ণ ১২ সংস্হার শীর্ষ পদে বিএনপির ১২ নেতা চুক্তিভিত্তিক নিয়োগ। দেশ প্রতিদিন পত্রিকার বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ, অর্থ ফেরত ও পত্রিকার নিবন্ধন বাতিল করতঃ ব্যবস্থাপনা সম্পাদক যাদুর শাস্তি চায় ভুক্তভোগীরা। উখিয়ায় র‌্যাবের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ প্রাইভেটকার জব্দ, মাদক কারবারি গ্রেপ্তার সাংবাদিক এম কাজল খানের ওপর নৃশংস হামলা প্রধান অভিযুক্ত নয়ন পলাতক, গ্রেপ্তারে চলছে অভিযান

গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম কাজল খান সম্পাদক মোঃ মাসুম রানা

  • প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬
  • ৪৫ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদন 

১৯-৬-২০২৬ শুক্রবার গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির ২০২৬-২৮ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচনে নতুন ২৩ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ গঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন জাতীয় সাপ্তাহিক ‘এশিয়া বার্তা’ পত্রিকার প্রধান সম্পাদক এম কাজল খান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক ‘সময়ের চিত্র’ পত্রিকার স্টাফ রিপোর্টার ও জিবিসি টেলিভিশনের বিশেষ প্রতিনিধি মো. মাসুম রানা।

নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও আরও যারা বিজয়ী হয়েছেন— কার্যকরী সভাপতি সালাউদ্দিন আহমেদ (চ্যানেল এস ও সভাপতি, কোনাবাড়ি থানা প্রেসক্লাব), সিনিয়র সহ-সভাপতি হারিছুর রহমান শিপলু (দৈনিক প্রভাতী বাংলাদেশ), সহ-সভাপতি হুমায়ুন কবির তালুকদার (মাই টিভি) ও মাসুদ করিম (জাতীয় সাপ্তাহিক এশিয়া বার্তা)।

যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সুজন আহমেদ (দৈনিক প্রথম বুলেটিন), ইসমাইল হোসেন সাগর (দৈনিক ডাকবেলা), শাকিল আহমেদ (আনন্দ টেলিভিশন) ও নুরুজ্জামান শেখ (নিউজ ২১ বাংলা টিভি)। সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ওয়াসিম রেজা (স্টাফ রিপোর্টার দৈনিক আলোকিত সকাল) এবং অর্থ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন কাজী শাহীন (দৈনিক তথ্যধারা)।

কমিটির অন্যান্য পদে রয়েছেন— সহ-সাংগঠনিক সম্পাদক তাসলিমা আক্তার (দৈনিক মুক্ত খবর), দপ্তর সম্পাদক মো. জাহিদ হাসান (এস টিভি ৫২), ধর্ম বিষয়ক সম্পাদক মো. শফিকুল ইসলাম (দৈনিক আজকের আলোকিত সকাল), মহিলা বিষয়ক সম্পাদক মোছা. সুলতানা সরকার (দৈনিক মুক্ত বলাকা), শিক্ষা বিষয়ক সম্পাদক কাজী রোকেয়া কেয়া (দৈনিক সোনালী খবর), সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক মুক্তা রিনা বেগম (দৈনিক দিন প্রতিদিন), প্রচার সম্পাদক জাকারিয়া সিকদার (চ্যানেল এস), তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হুজাইবা হাসান (দৈনিক বর্তমান), আন্তর্জাতিক ও সাহিত্য বিষয়ক সম্পাদক আজিজুর রহমান শান্ত (দৈনিক আজকের আলোকিত সকাল)। এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন তানজিলা ইসলাম (দৈনিক সোনালী খবর) ও মো. আল আমিন হোসেন (আনন্দ টেলিভিশন)।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ এক প্রতিক্রিয়ায় বলেন, আমরা পেশাদার সাংবাদিকতার মান উন্নয়ন, গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা এবং মুক্তিযুদ্ধের চেতনার আলোকে দেশের উন্নয়ন কর্মকাণ্ডে নিরপেক্ষ ও ইতিবাচক ভূমিকা পালন করতে বদ্ধপরিকর। গাজীপুরের সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও অধিকার প্রতিষ্ঠায় আমাদের এই পরিষদ ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে।”

নির্বাচন পরবর্তী সময়ে সংগঠনের সদস্যদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে। স্থানীয় সাংবাদিকরা আশা প্রকাশ করেছেন, নতুন এই নেতৃত্ব গাজীপুরে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চায় বলিষ্ঠ ভূমিকা রাখবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews