বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে খাদ্য অধিদপ্তরের কর্মচারীর বিরুদ্ধে ঘুষের অভিযোগ গাজীপুরে খাদ্য অধিদপ্তরের অফিস সহকারী আসাদ মিয়ার বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ আশুলিয়া থানাধীন বাইপাইল চাড়ালপাড়া এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।  বোমা তৈরিতে বিপত্তি, উড়ল ঘরের টিন ! অবশেষে আটক অণ্ডকোষ হারা মিজান চিকিৎসাধীন। সিরাজদিখানে ‘বোরহান-আনোয়ারা প্রবীণ নিবাস’ পরিদর্শনে ইউএনও রুম্পা ঘোষ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিদেশি পিস্তল-গুলিসহ আরসা সদস্য গ্রে প্তা র ছয় দফা দাবি আদায়ে লং মার্চ কক্সবাজার থেকে জামায়াতের নেতাকর্মীরা চট্টগ্রামের পথে সাভার মডেল থানাধীন বক্তারপুর এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার হলদিয়ায় চেয়ারম্যান প্রার্থী লীনা পারভীনের উঠান বৈঠক উন্নয়ন ও জনসেবার প্রতিশ্রুতি সত্যের পক্ষে কলমঃ- সাংবাদিকের বন্ধু সত্য, শত্রুর তালিকা দীর্ঘ

আদালতে মামলা দায়েরের পর হুমকি, নিরাপত্তা চাইলেন পাবনার এক বৃদ্ধা নারী

  • প্রকাশিত: সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ৫৫ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি 

পাবনা সদর উপজেলার রাধানগর ডিগ্রি কলেজ রোড এলাকার বাসিন্দা মৃত হারুনুর রশিদের স্ত্রী আঞ্জুয়ারা বেগম (৭১) অভিযোগ করেছেন, তার বড় মেয়ে নাসরিন আশরাফী (লাইজু) ও জামাতা এডিএম শফি উদ্দিন জিন্নাহ তার বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে একটি জাল দলিল সৃষ্টি করেছেন। এ ঘটনায় তিনি আদালতে মামলা দায়ের করার পর থেকে নানা ধরনের হুমকি ও নির্যাতনের শিকার হচ্ছেন বলে দাবি করেছেন।

লিখিত অভিযোগে আঞ্জুয়ারা বেগম জানান, রাধানগর ডিগ্রি কলেজ রোড এলাকার হোল্ডিং নং-৯৮ সংক্রান্ত একটি জাল দলিল বাতিলের দাবিতে তিনি পাবনার যুগ্ম জেলা জজ ১ম আদালতে ৮৫/২০২৬ নম্বর মামলা দায়ের করেছেন। মামলা দায়েরের পর থেকেই তার মেয়ে ও জামাতা ক্ষুব্ধ হয়ে তাকে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি প্রদান করছেন বলে অভিযোগ করেন তিনি।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, গত ৮ জুন ২০২৬ তারিখে তাকে গালিগালাজ ও মারধর করা হলে তার চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। এরপর থেকে তাকে হত্যা এবং মামলা প্রত্যাহারে বাধ্য করার উদ্দেশ্যে বিভিন্ন ব্যক্তি ও ভাড়াটিয়া সন্ত্রাসীদের মাধ্যমে হুমকি দেওয়া হচ্ছে বলেও দাবি করেন তিনি।

আঞ্জুয়ারা বেগম বলেন, তার অন্য ছেলে-মেয়েদের জীবনও নিরাপদ নয়। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, যে কোনো সময় তার কিংবা পরিবারের সদস্যদের ওপর গুরুতর হামলার ঘটনা ঘটতে পারে।

এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন তিনি। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত নাসরিন আশরাফী লাইজুর সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি ফোন রিসিভ করেন নাই।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews