
নিজস্ব প্রতিবেদক:
জাতীয় সাপ্তাহিক ‘এশিয়া বার্তা’ পত্রিকায় সহ-সম্পাদক হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন তরুণ রাজনীতিবিদ ও বিশিষ্ট সমাজসেবক চৌধুরী পারিবারিক প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর এবং ‘শোভন চৌধুরী শপিং কমপ্লেক্স’-এর কর্ণধার মুশফিকুর হাফিজ চৌধুরী শোভন।
তার এই যোগদানের মধ্য দিয়ে এশিয়া বার্তা পরিবারে এক নতুন উদ্দীপনার সৃষ্টি হয়েছে। সংবাদমাধ্যমটির অগ্রযাত্রাকে আরও বেগবান করতে এবং আধুনিক সাংবাদিকতার চ্যালেঞ্জ মোকাবিলায় তার দূরদর্শী নেতৃত্ব ও অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
মুশফিকুর হাফিজ চৌধুরী শোভনের যোগদান প্রসঙ্গে এশিয়া বার্তা পত্রিকা ও মাল্টিমিডিয়ার ব্যবস্থাপনা সম্পাদক মোঃ খায়রুল ইসলাম এক বিবৃতিতে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
বিবৃতিতে ব্যবস্থাপনা সম্পাদক বলেন, “চৌধুরী শোভন মহোদয়ের যোগদানে আমরা এশিয়া বার্তা পরিবার অত্যন্ত আনন্দিত ও আশাবাদী। তাঁর দক্ষ নেতৃত্ব, মেধা ও সহযোগিতায় জাতীয় সাপ্তাহিক এশিয়া বার্তা পত্রিকা এবং এর মাল্টিমিডিয়া বিভাগ আরও একধাপ এগিয়ে যাবে। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারা বজায় রেখে আধুনিক গণমাধ্যম হিসেবে এশিয়া বার্তা দেশ ও জনগণের কথা বলতে আগামীতে আরও জোরালো ভূমিকা রাখবে।”
এদিকে এশিয়া বার্তা পরিবারের সকল সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ নতুন সহ-সম্পাদক মহোদয়কে আন্তরিক স্বাগত জানিয়েছেন এবং কর্মক্ষেত্রে তাঁর সুস্বাস্থ্য ও সর্বাঙ্গীন সাফল্য কামনা করেছেন।