বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে খাদ্য অধিদপ্তরের কর্মচারীর বিরুদ্ধে ঘুষের অভিযোগ গাজীপুরে খাদ্য অধিদপ্তরের অফিস সহকারী আসাদ মিয়ার বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ আশুলিয়া থানাধীন বাইপাইল চাড়ালপাড়া এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।  বোমা তৈরিতে বিপত্তি, উড়ল ঘরের টিন ! অবশেষে আটক অণ্ডকোষ হারা মিজান চিকিৎসাধীন। সিরাজদিখানে ‘বোরহান-আনোয়ারা প্রবীণ নিবাস’ পরিদর্শনে ইউএনও রুম্পা ঘোষ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিদেশি পিস্তল-গুলিসহ আরসা সদস্য গ্রে প্তা র ছয় দফা দাবি আদায়ে লং মার্চ কক্সবাজার থেকে জামায়াতের নেতাকর্মীরা চট্টগ্রামের পথে সাভার মডেল থানাধীন বক্তারপুর এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার হলদিয়ায় চেয়ারম্যান প্রার্থী লীনা পারভীনের উঠান বৈঠক উন্নয়ন ও জনসেবার প্রতিশ্রুতি সত্যের পক্ষে কলমঃ- সাংবাদিকের বন্ধু সত্য, শত্রুর তালিকা দীর্ঘ

এশিয়া বার্তার নির্বাহী সম্পাদক হিসেবে যোগ দিলেন আন্তর্জাতিক প্রেস ক্লাবের চেয়ারম্যান লায়ন হেলাল উদ্দিন হিলু

  • প্রকাশিত: রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ৮৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় সাপ্তাহিক ‘এশিয়া বার্তা’ পত্রিকায় নির্বাহী সম্পাদক হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন আন্তর্জাতিক প্রেস ক্লাবের সম্মানিত চেয়ারম্যান, দেশনেত্রী ফোরাম কেন্দ্রীয় কমিটির মহাসচিব, বিশিষ্ট সাংবাদিক ও সমাজসেবক লায়ন হেলাল উদ্দিন হিলু।

তার এই যোগদানের মধ্য দিয়ে এশিয়া বার্তা পরিবারে এক নতুন উদ্দীপনার সৃষ্টি হয়েছে। সংবাদমাধ্যমটির অগ্রযাত্রাকে আরও বেগবান করতে এবং আধুনিক সাংবাদিকতার চ্যালেঞ্জ মোকাবিলায় তার দীর্ঘ অভিজ্ঞতা ও দূরদর্শী নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

লায়ন হেলাল উদ্দিন হিলুর যোগদান প্রসঙ্গে এশিয়া বার্তা পত্রিকা ও মাল্টিমিডিয়ার ব্যবস্থাপনা সম্পাদক মোঃ খায়রুল ইসলাম এক বিবৃতিতে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

আমরা এশিয়া বার্তা পরিবার অত্যন্ত আনন্দিত ও আশাবাদী। আমাদের সম্মানিত নির্বাহী সম্পাদক মহোদয়ের দক্ষ নেতৃত্ব, মেধা ও সহযোগিতায় জাতীয় সাপ্তাহিক এশিয়া বার্তা পত্রিকা এবং এর মাল্টিমিডিয়া বিভাগ আরও একধাপ এগিয়ে যাবে।

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও আধুনিক গণমাধ্যম হিসেবে এশিয়া বার্তা দেশ ও জনগণের কথা বলতে আরও জোরালো ভূমিকা রাখবে।

এশিয়া বার্তা পরিবারের সকল সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ নতুন নির্বাহী সম্পাদক মহোদয়কে আন্তরিক স্বাগত জানিয়েছেন এবং তার সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews