বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে খাদ্য অধিদপ্তরের কর্মচারীর বিরুদ্ধে ঘুষের অভিযোগ গাজীপুরে খাদ্য অধিদপ্তরের অফিস সহকারী আসাদ মিয়ার বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ আশুলিয়া থানাধীন বাইপাইল চাড়ালপাড়া এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।  বোমা তৈরিতে বিপত্তি, উড়ল ঘরের টিন ! অবশেষে আটক অণ্ডকোষ হারা মিজান চিকিৎসাধীন। সিরাজদিখানে ‘বোরহান-আনোয়ারা প্রবীণ নিবাস’ পরিদর্শনে ইউএনও রুম্পা ঘোষ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিদেশি পিস্তল-গুলিসহ আরসা সদস্য গ্রে প্তা র ছয় দফা দাবি আদায়ে লং মার্চ কক্সবাজার থেকে জামায়াতের নেতাকর্মীরা চট্টগ্রামের পথে সাভার মডেল থানাধীন বক্তারপুর এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার হলদিয়ায় চেয়ারম্যান প্রার্থী লীনা পারভীনের উঠান বৈঠক উন্নয়ন ও জনসেবার প্রতিশ্রুতি সত্যের পক্ষে কলমঃ- সাংবাদিকের বন্ধু সত্য, শত্রুর তালিকা দীর্ঘ

মাদারীপুরে গোয়েন্দা পুলিশ কর্তৃক অজ্ঞান পার্টির ৩ সদস্য আটক

  • প্রকাশিত: রবিবার, ২৪ মে, ২০২৬
  • ১১৬ বার পড়া হয়েছে

উজ্জ্বল মন্ডল জেলা প্রতিনিধি, মাদারীপুর।

শনিবার (২৩/০৫/২৬ ইং) মাদারীপুর শহরের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অজ্ঞান পার্টির ৩ সদস্যকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ।

শনিবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিহা রফিক ভাবনা।

জানা যায়, দীর্ঘদিন যাবৎ এই চক্রটি মাদারীপুর সহ বিভিন্ন জেলায় অভিনব নানা কৌশলে মানুষের সাথে প্রতারণা করে লাখ লাখ টাকা ও স্বর্ণালংকার হাতিয়ে নেয়। এই চক্রটিকে ধরতে পুলিশ অনেকদিন ধরে চেষ্টা চালিয়ে আসছিলো।

আটককৃত আসামীরা হলো, ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা গ্রামের শাহ আলম মিজির পুত্র মোঃ কালাম হোসেন, গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার মোল্লাদী গ্রামের রশিদ মোল্লার পুত্র মোঃ জাহাঙ্গীর মোল্লা ও মাদারীপুর সদর উপজেলাধীন চরমুগুরিয়ার গুচ্ছগ্রাম এলাকার মৃত সিরাজুল হাওলাদারের পুত্র মোঃ জাকির হাওলাদার।

আটককৃতদের প্রাথমিক জিজ্ঞেসবাদ শেষে মাদারীপুর সদর মডেল থানার কাছে হস্তান্তর করা হয়। অপরাধীদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া সম্পন্ন শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews