বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে খাদ্য অধিদপ্তরের কর্মচারীর বিরুদ্ধে ঘুষের অভিযোগ গাজীপুরে খাদ্য অধিদপ্তরের অফিস সহকারী আসাদ মিয়ার বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ আশুলিয়া থানাধীন বাইপাইল চাড়ালপাড়া এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।  বোমা তৈরিতে বিপত্তি, উড়ল ঘরের টিন ! অবশেষে আটক অণ্ডকোষ হারা মিজান চিকিৎসাধীন। সিরাজদিখানে ‘বোরহান-আনোয়ারা প্রবীণ নিবাস’ পরিদর্শনে ইউএনও রুম্পা ঘোষ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিদেশি পিস্তল-গুলিসহ আরসা সদস্য গ্রে প্তা র ছয় দফা দাবি আদায়ে লং মার্চ কক্সবাজার থেকে জামায়াতের নেতাকর্মীরা চট্টগ্রামের পথে সাভার মডেল থানাধীন বক্তারপুর এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার হলদিয়ায় চেয়ারম্যান প্রার্থী লীনা পারভীনের উঠান বৈঠক উন্নয়ন ও জনসেবার প্রতিশ্রুতি সত্যের পক্ষে কলমঃ- সাংবাদিকের বন্ধু সত্য, শত্রুর তালিকা দীর্ঘ

পাথারিয়া ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণে উপকারভোগীদের সন্তোষ

  • প্রকাশিত: রবিবার, ২৪ মে, ২০২৬
  • ১০৭ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাশ, স্টাফ রিপোর্টার

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নে অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে সরকারি ভিজিএফ কর্মসূচির আওতায় ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। রবিবার (২৪ মে) সকাল ১১টায় পাথারিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
জানা যায়, চলতি ঈদকে সামনে রেখে ইউনিয়নের ১১৪১ জন উপকারভোগীর মাঝে এই খাদ্য সহায়তা প্রদান করা হয়। বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন পাথারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শহীদুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন পাথারিয়া ইউনিয়নের ট্যাগ অফিসার ও উপজেলা (বিআরডিবি) হিসাব রক্ষক অফিসার মশিউর রহমান, ইউপি প্রশাসনিক কর্মকর্তা মীরা চন্দ, ইউপি সদস্য মো. আব্দুল আওয়াল, লিটন তালুকদার, মো. মিজানুর রহমান, সংরক্ষিত সদস্য মোছা. হাওয়ারুন নেছা ও রাহেলা বেগম। এছাড়াও কম্পিউটার অপারেটর সজীব দাস, দফাদার হরিধন দেবনাথসহ ইউনিয়ন পরিষদের কর্মকর্তা-কর্মচারী ও গ্রাম পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে চেয়ারম্যান মোঃ শহীদুল ইসলাম বলেন,
“সরকার সবসময় অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে রয়েছে। ঈদের আনন্দ যেন কেউ থেকে বঞ্চিত না হয়, সে লক্ষ্যেই ভিজিএফের এই চাল বিতরণ করা হচ্ছে। স্বচ্ছতা ও সুশৃঙ্খলভাবে প্রকৃত উপকারভোগীদের হাতে খাদ্য সহায়তা পৌঁছে দিতে আমরা কাজ করছি।”
তিনি আরও বলেন,
“মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক উদ্যোগের ফলে গ্রামের দরিদ্র মানুষের মুখে হাসি ফুটেছে। ভবিষ্যতেও ইউনিয়নের সাধারণ মানুষের কল্যাণে আমরা কাজ করে যাব।”
চাল নিতে আসা উপকারভোগীরা সরকারের এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান। তাদের মতে, ঈদের আগে এই সহায়তা অনেক পরিবারের জন্য স্বস্তি বয়ে এনেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews