রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
শিরোনাম :
অসহায় কিডনি রোগী তাওরাত কে বাঁচাতে সবাই এগিয়ে আসুন ঔষধ খরচ প্রতি মাসে ১৫ থেকে ২০ হাজার টাকা গাইবান্ধায় বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠিত আশুলিয়ায় পুলিশের সাথে “শুটার বাপ্পি’র গোলাগুলি ” নারীকে জিম্মি করে চম্পট। নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভাঙ্গুড়ায় রাস্তার গাছ কেটে বিক্রয়ের অভিযোগ, তদন্তে বন বিভাগ গলা কাটা’ আয়াসের প্রকৃত পরিচয় নিয়ে প্রশ্ন: সরকারি নথি যাচাইয়ের দাবি টেকনাফে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে প্রায় ৩২ লাখ টাকা মূল্যের ভারতীয় পন্য  মুকসুদপুরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে রোগী বাছাই ক্যাম্প অনুষ্ঠিত কক্সবাজারে আইফোনসহ ৬০টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর সুনামগঞ্জের দিরাইয়ে প্রথমবারের মতো ধামাইল কর্মশালা অনুষ্ঠিত

অপহরণের কয়েক ঘণ্টার মধ্যেই জঙ্গলে মিলল শিশুর মরদেহ, দুর্গাপুরে শোক ও আতঙ্ক

  • প্রকাশিত: শনিবার, ১৬ মে, ২০২৬
  • ৮২ বার পড়া হয়েছে
Oplus_16908288

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর দুর্গাপুর উপজেলার কানপাড়া বাজার এলাকায় অপহরণের কয়েক ঘণ্টার মধ্যেই হুমায়রা আক্তার জান্নাত (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার হওয়ার ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে এ ঘটনায় স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয় সূত্র ও পরিবার জানায়, কানপাড়া বাজার এলাকার শান্ত নামের এক ব্যক্তির কন্যা হুমায়রা শনিবার সকাল থেকে নিখোঁজ ছিল। পরিবারের অভিযোগ, সকাল আনুমানিক ১০টার দিকে একটি অপরিচিত মোবাইল নম্বর থেকে ফোন করে শিশুটিকে অপহরণের কথা জানিয়ে মুক্তিপণ দাবি করা হয়। বিষয়টি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে পরিবার ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দেয়।
এরপর পরিবারের সদস্য ও এলাকাবাসী শিশুটিকে উদ্ধারে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে শনিবার বেলা প্রায় ২টার দিকে বাড়ির পাশের একটি জঙ্গল থেকে হুমায়রার মরদেহ উদ্ধার করা হয়। শিশুটির মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে পুরো এলাকায় শোকের মাতম নেমে আসে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় এবং ঘটনার তদন্ত শুরু করে। এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
এদিকে, নির্মম এ হত্যাকাণ্ডে এলাকায় চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, শিশু হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews