1. live@www.weeklyasiabarta.com : - : -
  2. info@www.weeklyasiabarta.com : - :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে মসজিদে এসে বারবার লাঠি হারাচ্ছেন প্রতিবন্ধী নাসিরুদ্দিন, সড়ক দুর্ঘটনায় অল্পের জন্য রক্ষা দৌলতপুরে দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত সংবাদ সংগ্রহে গিয়ে নির্যাতনের শিকার সাংবাদিক গাজীপুরে গ্রেপ্তার ৫ লোহাগাড়ায় জমে উঠছে ঐতিহ্যবাহী আধুনগর খাঁনহাট পশুর হাট ২৬ মে থেকে দেশি-বিদেশি গরুর বিরাট সমাহার ঝড়-বৃষ্টি উপেক্ষা করে ধামরাইয়ের ঐতিহ্যবাহী গোমগ্রাম পশুর হাটে উপচে পড়া ভিড় জমে উঠেছে কোরবানির পশুর বেচাকেনা ধামরাইয়ে ৬৮০টি অসহায় পরিবারে ঈদের খুশি এমপি তমিজ উদ্দিনের হাত ধরে বিতরণ করা হলো সাড়ে ১৬ লাখ টাকার ঈদ উপহার ঢাকার ধামরাই সেন্ট্রাল প্রেস ক্লাবের মাসিক ও পরিচিতি আলোচনা সভা অনুষ্ঠিত সম্পন্ন করা হয়েছে। বাগমারা’র জামগ্রামে ‘মেসার্স কৃষি মিত্র’র উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় পৌঁছাবে আধুনিক কৃষি সেবা মাদারীপুরে গোয়েন্দা পুলিশ কর্তৃক অজ্ঞান পার্টির ৩ সদস্য আটক ঘাটাইলে বৃদ্ধা মহিলাকে নির্ম-মভাবে হ/ত্যার পর মৃতদেহের সাথে করে পূনরায় শারীরিক সম্পর্ক

আত্মঅন্বেষণ ও আধ্যাত্মিক দর্শনের নতুন দিগন্ত প্রখ্যাত সুফি গবেষক খাজা ওসমান ফারুকীর দুই গ্রন্থের মোড়ক উন্মোচন

মোঃ রেজাউল ইসলাম, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত: রবিবার, ১০ মে, ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে
প্রখ্যাত সুফি গবেষক খাজা ওসমান ফারুকীর দুটি গ্রন্থের মোড়ক উন্মোচন করছেন অতিথিবৃন্দ। ছবি: এশিয়া বার্তা।

মোঃ রেজাউল ইসলাম, নিজস্ব প্রতিবেদক:

আধ্যাত্মিক দর্শন, তাসাউফ এবং মানবিক চেতনার আলোকবর্তিকা নিয়ে প্রকাশিত হলো প্রখ্যাত সুফি গবেষক খাজা ওসমান ফারুকীর নতুন দুটি গ্রন্থ। আজ ১০ মে ২০২৬, রবিবার ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সেমিনার কক্ষে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে গবেষণাধর্মী গ্রন্থ ‘সুফিনামা: তাসাউফের দর্শন, ঐতিহ্য ও চেতনার জ্ঞানতাত্ত্বিক বিশ্লেষণ’ এবং সুফি কাব্যগ্রন্থ ‘অস্তিত্বের আদিম সুর’-এর মোড়ক উন্মোচন করা হয়।

দর্শন বিভাগের সাবেক চেয়ারম্যান ও বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. শাহ কাওসার মুস্তফা আবুলউলায়ী-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সিনিয়র অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিভাগের চেয়ারম্যান ড. মুমিত আল রসিদ, উর্দু বিভাগের চেয়ারম্যান ড. গোলাম মাওলা এবং প্রফেসর ড. মোহাম্মদ বাহাউদ্দিন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সময়ে যখন মানবিক মূল্যবোধের অবক্ষয় ঘটছে, তখন ‘সুফিনামা’ গ্রন্থটি বাংলা ভাষায় তাসাউফ ও আধ্যাত্মিক আলোচনার ক্ষেত্রে একটি আকর গ্রন্থ হিসেবে বিবেচিত হবে। বক্তারা খাজা ওসমান ফারুকীর লেখনীর প্রশংসা করে বলেন, তার ‘অস্তিত্বের আদিম সুর’ কাব্যগ্রন্থে আত্মঅন্বেষণ এবং প্রেমের যে গভীর সুর ধ্বনিত হয়েছে, তা পাঠককে সত্য ও সুন্দরের পথে ধাবিত করবে।

সুফি সেন্টারের পক্ষ থেকে জানানো হয়, সমকালীন প্রজন্মের কাছে আধ্যাত্মিকতা ও বিশুদ্ধ তাসাউফ চর্চাকে গবেষণাভিত্তিক এবং অর্থবহভাবে পৌঁছে দিতেই এই প্রকাশনা কার্যক্রম। অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত থেকে অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট