সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনাম :
বিসমিল্লাহ রাহমানির রাহিম আসসালামু আলাইকুম সখিপুরে শিশু ধ র্ষ ণ চেষ্টাকারীকে গণধোলাইয়ের পর পুলিশে সোপর্দ পানেরছড়া রেঞ্জে বনকর্মীদের ওপর হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ আহত ৫ উখিয়ায় র‍্যাব-১৫-এর অভিযানে ৫০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার, জব্দ সিএনজি অটোরিকশা শান্তিগঞ্জে কবরস্থানে গাছে ঝুলন্ত ব্যক্তির ম র দে হ উ দ্ধা র অসহায় কিডনি রোগী তাওরাত কে বাঁচাতে সবাই এগিয়ে আসুন ঔষধ খরচ প্রতি মাসে ১৫ থেকে ২০ হাজার টাকা অসহায় কিডনি রোগী তাওরাত কে বাঁচাতে সবাই এগিয়ে আসুন ঔষধ খরচ প্রতি মাসে ১৫ থেকে ২০ হাজার টাকা গাইবান্ধায় বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠিত আশুলিয়ায় পুলিশের সাথে “শুটার বাপ্পি’র গোলাগুলি ” নারীকে জিম্মি করে চম্পট। নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

টেকনাফে র‍্যাবের ঝটিকা অভিযান ৫ বছরের সাজাপ্রাপ্ত দুর্ধর্ষ সন্ত্রাসী ও মাদক সম্রাট হামিদ হোসেন গ্রেপ্তার

  • প্রকাশিত: শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ১৩৫ বার পড়া হয়েছে
র‍্যাবের হাতে গ্রেপ্তার হওয়া ৬ মামলার আসামি হামিদ হোসেন। ছবি: এশিয়া বার্তা।

মোহাম্মদ আরিফ, কক্সবাজার:

সীমান্তবর্তী জনপদ টেকনাফে র‍্যাবের এক সফল অভিযানে ধরা পড়েছে অপরাধ জগতের ত্রাস ও ৬ মামলার পলাতক আসামি হামিদ হোসেন। মাদক চোরাচালান, বিস্ফোরক মামলা এবং আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলার অন্যতম হোতা এই কুখ্যাত অপরাধীকে গ্রেপ্তারের পর স্থানীয় জনমনে স্বস্তি ফিরে এসেছে।

বৃহস্পতিবার (৭ মে) রাত ৯টা ১০ মিনিটের দিকে টেকনাফ মডেল থানার হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া এলাকায় র‍্যাব-১৫ এর একটি চৌকস আভিযানিক দল এই সাঁড়াশি অভিযান চালায়।

র‍্যাব সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত হামিদ হোসেন (২৪) টেকনাফের জাদিমুড়া (গোমতলী) এলাকার মো. ছালাম প্রকাশ ছালার ছেলে। দীর্ঘদিন ধরে সে এলাকায় মাদক সিন্ডিকেট পরিচালনা এবং সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে আসছিল। এমনকি তার বিরুদ্ধে সরকারি বাহিনীর ওপর হামলা চালিয়ে গুরুতর জখম করার মতো দুঃসাহসী অভিযোগও রয়েছে।

র‍্যাবের তথ্য অনুযায়ী, হামিদের বিরুদ্ধে মাদক ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোট ৬টি মামলা বিচারাধীন। এর মধ্যে ২০১৮ সালের চকরিয়া থানার একটি মাদক মামলায় বিজ্ঞ আদালত তাকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। এই সাজা এড়াতে সে দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী দুর্গম এলাকায় আত্মগোপন করে পালিয়ে বেড়াচ্ছিল।

র‍্যাব-১৫, সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প) গোপন সংবাদের ভিত্তিতে নিশ্চিত হয় যে, হামিদ জাদিমুড়া এলাকায় অবস্থান করছে। খবর পাওয়ার পরপরই র‍্যাব সেখানে একটি বিশেষ বেষ্টনী তৈরি করে। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও দক্ষ র‍্যাব সদস্যরা তাকে হাতে-নাতে ধরে ফেলতে সক্ষম হন।

গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। র‍্যাব-১৫ এর পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে তাদের এই ‘জিরো টলারেন্স’ নীতি এবং চিরুনি অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews