বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে খাদ্য অধিদপ্তরের কর্মচারীর বিরুদ্ধে ঘুষের অভিযোগ গাজীপুরে খাদ্য অধিদপ্তরের অফিস সহকারী আসাদ মিয়ার বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ আশুলিয়া থানাধীন বাইপাইল চাড়ালপাড়া এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।  বোমা তৈরিতে বিপত্তি, উড়ল ঘরের টিন ! অবশেষে আটক অণ্ডকোষ হারা মিজান চিকিৎসাধীন। সিরাজদিখানে ‘বোরহান-আনোয়ারা প্রবীণ নিবাস’ পরিদর্শনে ইউএনও রুম্পা ঘোষ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিদেশি পিস্তল-গুলিসহ আরসা সদস্য গ্রে প্তা র ছয় দফা দাবি আদায়ে লং মার্চ কক্সবাজার থেকে জামায়াতের নেতাকর্মীরা চট্টগ্রামের পথে সাভার মডেল থানাধীন বক্তারপুর এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার হলদিয়ায় চেয়ারম্যান প্রার্থী লীনা পারভীনের উঠান বৈঠক উন্নয়ন ও জনসেবার প্রতিশ্রুতি সত্যের পক্ষে কলমঃ- সাংবাদিকের বন্ধু সত্য, শত্রুর তালিকা দীর্ঘ

মাদারীপুরে জেলা পুলিশের সাঁড়াশি অভিযান ২৪ ঘণ্টায় ১৬ জন গ্রেফতার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ১৬১ বার পড়া হয়েছে

উজ্জ্বল চন্দ্র মন্ডল, জেলা প্রতিনিধি 

মাদারীপুর জেলায় অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে পুলিশের ব্যাপক তৎপরতা শুরু হয়েছে। পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমানের সরাসরি নির্দেশনায় গত ২৪ ঘণ্টায় জেলার ৪টি থানায় পরিচালিত বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ১৬ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মাদারীপুর সদর, কালকিনি, রাজৈর ও শিবচর থানা এলাকায় একযোগে এই চিরুনি অভিযান পরিচালনা করা হয়। সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জদের (ওসি) নেতৃত্বে এই সফল অভিযান সম্পন্ন হয়।অভিযানে গ্রেফতারকৃতদের মধ্যে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আসামিসহ নিয়মিত মামলার আসামিরাও রয়েছে।

অভিযানে সর্বোচ্চ ৬ জন গ্রেফতার হয়েছেন। এর মধ্যে ১ জন সাজাপ্রাপ্ত, ২ জন সিআর এবং ৩ জন জিআর পরোয়ানাভুক্ত আসামি। এখান থেকেও ৬ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। যার মধ্যে ৪ জন নিয়মিত মামলার এবং ২ জন পরোয়ানাভুক্ত। নিয়মিত মামলায় ১ জন এবং সিআর পরোয়ানায় ১ জনসহ মোট ২ জনকে গ্রেফতার করা হয়েছে। নিয়মিত মামলায় ১ জন ও পরোয়ানাভুক্ত ১ জনসহ মোট ২ জন গ্রেফতার হয়েছেন।

মাদারীপুর জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলায় মাদক ব্যবসা, কিশোর গ্যাং, সন্ত্রাসবাদ ও চাঁদাবাজির মতো অপরাধ নির্মূলে এ ধরনের কঠোর অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করার কাজ প্রক্রিয়াধীন রয়েছে। এলাকাবাসীর শান্তির লক্ষ্যে পুলিশের এই তৎপরতাকে সাধারণ মানুষ ইতিবাচক হিসেবে দেখছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews