বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে খাদ্য অধিদপ্তরের কর্মচারীর বিরুদ্ধে ঘুষের অভিযোগ গাজীপুরে খাদ্য অধিদপ্তরের অফিস সহকারী আসাদ মিয়ার বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ আশুলিয়া থানাধীন বাইপাইল চাড়ালপাড়া এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।  বোমা তৈরিতে বিপত্তি, উড়ল ঘরের টিন ! অবশেষে আটক অণ্ডকোষ হারা মিজান চিকিৎসাধীন। সিরাজদিখানে ‘বোরহান-আনোয়ারা প্রবীণ নিবাস’ পরিদর্শনে ইউএনও রুম্পা ঘোষ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিদেশি পিস্তল-গুলিসহ আরসা সদস্য গ্রে প্তা র ছয় দফা দাবি আদায়ে লং মার্চ কক্সবাজার থেকে জামায়াতের নেতাকর্মীরা চট্টগ্রামের পথে সাভার মডেল থানাধীন বক্তারপুর এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার হলদিয়ায় চেয়ারম্যান প্রার্থী লীনা পারভীনের উঠান বৈঠক উন্নয়ন ও জনসেবার প্রতিশ্রুতি সত্যের পক্ষে কলমঃ- সাংবাদিকের বন্ধু সত্য, শত্রুর তালিকা দীর্ঘ

ধামরাইয়ে দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে এমপি তমিজ উদ্দিনের বড় উদ্যোগ খাল খনন কাজের উদ্বোধন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ১৯২ বার পড়া হয়েছে
খাল খনন কাজের উদ্বোধন করেন ঢাকা-২০ আসনের সংসদ সদস্য আলহাজ্ব তমিজ উদ্দিন। ছবি: এশিয়া বার্তা।

মোহাম্মদ শফিকুল ইসলাম ঢাকা

ঢাকার ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নে কৃষি উন্নয়ন ও দীর্ঘদিনের পুঞ্জীভূত জলাবদ্ধতা দূরীকরণে এক বিশাল কর্মযজ্ঞের সূচনা হয়েছে। বাসাইল বিল হতে বংশী নদীর অভিমুখে সংযোগকারী গুরুত্বপূর্ণ খালটির খনন ও পুনঃখনন কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই খনন কাজের উদ্বোধন করেন ঢাকা-২০ আসনের সংসদ সদস্য ও বিশিষ্ট জননেতা আলহাজ্ব তমিজ উদ্দিন। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং কয়েকশ’ উৎসুক এলাকাবাসী উপস্থিত ছিলেন।

এই এলাকার কৃষকদের দীর্ঘদিনের দাবি ছিল এই খালটি সচল করা। এই প্রকল্প বাস্তবায়িত হলে বাসাইল বিলের পানি দ্রুত নিষ্কাশিত হবে, যা জলাবদ্ধতা দূর করে কৃষিজ উৎপাদন কয়েক গুণ বাড়িয়ে দেবে। জননেত্রী শেখ হাসিনার সরকার গ্রামীণ অবকাঠামো ও কৃষি উন্নয়নে বদ্ধপরিকর, আর এই খাল খনন সেই উন্নয়ন পরিকল্পনারই একটি অংশ।

দীর্ঘদিন ধরে খালটি ভরাট হয়ে থাকায় বর্ষা মৌসুমে এলাকায় কৃত্রিম বন্যার সৃষ্টি হতো। ফলে কৃষি জমি ও বসতবাড়ির ব্যাপক ক্ষতি হতো। স্থানীয় বাসিন্দারা আনন্দ প্রকাশ করে জানান, খালটি পুনরায় খনন হলে তাদের কষ্টের অবসান ঘটবে এবং মৎস্য সম্পদেরও বিকাশ ঘটবে। তারা দ্রুততম সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, বাসাইল বিল থেকে বংশী নদী পর্যন্ত এই সংযোগ খালটি পুনরায় সচল হলে পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি ধামরাইয়ের কৃষি অর্থনীতিতে এক নতুন দিগন্তের সূচনা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews