সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম :
বিসমিল্লাহ রাহমানির রাহিম আসসালামু আলাইকুম সখিপুরে শিশু ধ র্ষ ণ চেষ্টাকারীকে গণধোলাইয়ের পর পুলিশে সোপর্দ পানেরছড়া রেঞ্জে বনকর্মীদের ওপর হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ আহত ৫ উখিয়ায় র‍্যাব-১৫-এর অভিযানে ৫০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার, জব্দ সিএনজি অটোরিকশা শান্তিগঞ্জে কবরস্থানে গাছে ঝুলন্ত ব্যক্তির ম র দে হ উ দ্ধা র অসহায় কিডনি রোগী তাওরাত কে বাঁচাতে সবাই এগিয়ে আসুন ঔষধ খরচ প্রতি মাসে ১৫ থেকে ২০ হাজার টাকা অসহায় কিডনি রোগী তাওরাত কে বাঁচাতে সবাই এগিয়ে আসুন ঔষধ খরচ প্রতি মাসে ১৫ থেকে ২০ হাজার টাকা গাইবান্ধায় বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠিত আশুলিয়ায় পুলিশের সাথে “শুটার বাপ্পি’র গোলাগুলি ” নারীকে জিম্মি করে চম্পট। নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

উখিয়ার ‎জালিয়াপালং উচ্চ বিদ্যালয়ের দপ্তরী কতৃক ছাত্রীকে নির্মম নির্যাতনের অভিযোগ, এলাকাবাসীর ক্ষোভ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ১৬৬ বার পড়া হয়েছে

মোহাম্মদ আরিফ জেলা প্রতিনিধি কক্সবাজার।


‎কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং উচ্চ বিদ্যালয়ের দপ্তরী জামাল উদ্দীন কতৃক জনৈক সংবাদকর্মীর ৮ম শ্রেণী পড়ুয়া মেধাবী ছাত্রী তিশা কে ক্লাস রুমে ইভটিজিং ও নির্মমভাবে মারধরের অভিযোগ উঠেছে।

‎জানা যায়, কক্সবাজার মডেল প্রেস ক্লাব’র সদস্য সাংবাদিক ও এডভোকেট ক্লার্ক বেলাল আজাদের কন্যা, মেধাবী ছাত্রী তাসফিয়া আজাদ তিশা ((১৪) কে গত ৫ মে দুপুরে বিদ্যালয়ের দপ্তরী জামাল উদ্দীন নেকাশ না পরার অপরাধে চরম উত্ত্যক্ত ও লাঠি দিয়ে নির্মম ভাবে এলোপাতাড়ি মারধর করে। আহত শিক্ষার্থী তিশা কে প্রথমে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। ‎পরিবারের দাবি, এ ঘটনায় শিক্ষার্থী মানসিক ও শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার পর স্থানীয়দের মাঝে ক্ষোভ ছড়িয়ে পড়ে এবং অভিযুক্ত দপ্তরী জামাল উদ্দীনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।

‎এ বিষয়ে বিদ্যালয় কর্তৃপক্ষের বক্তব্য জানতে চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয় সচেতন মহল বলছেন, শিক্ষাপ্রতিষ্ঠানে এমন ঘটনা অত্যন্ত নিন্দনীয় এবং দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা প্রয়োজন।
জালিয়াপালং উচ্চ বিদ্যালয়ের প্রধান অসিত কুমার পাল জানান, ঘটনাটি শুনেছি, তবে ঘটনার সময় আমি স্কুলে ছিলাম না।
অভিযুক্ত দপ্তরী জামাল উদ্দীনের বক্তব্য নিতে চাইলে তিনি, ঘটনার সত্যতা স্বীকার করে দুঃখ প্রকাশ করেন। এদিকে নির্যাতিত শিক্ষার্থীর পিতা বেলাল আজাদ জানান, তার স্কুল শিক্ষার্থীকে দপ্তরী কতৃক নির্মম নির্যাতনের ঘটনায় তিনি মামলার প্রস্তুতি নিচ্ছেন। তিনি অভিযোগ করে বলে, ঘটনার পর থেকে অভিযুক্ত দপ্তরী জামাল উদ্দীন বিভিন্ন ভাবে তাদের পরিবারকে হুমকি-ধমকি দিয়ে আসছে।

জালিয়াপালং উচ্চ বিদ্যালয়ের দপ্তরী কতৃক ৮ম শ্রেণীর মেধাবী ছাত্রী তাসফিয়া আজাদ তিশা (১৪) কে নির্মম নির্যাতনের ‎ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী অভিযুক্ত দপ্তরীর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবী জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews