নিজস্ব প্রতিবেদক,
গাজীপুর মহানগর গাছা প্রেসক্লাবের সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক আব্দুল হামিদের দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটি (GDRU)-এর উদ্যোগে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
আগামী ৮ই মে, রোজ শুক্রবার পবিত্র জুম্মার নামাজ শেষে গাজীপুর মহানগরীর বাসন থানাধীন চৌধুরী বাড়ি ভোগড়া এলাকার ‘কামিজ আছিয়া চৌধুরী নুরে মদিনা জামে মসজিদে’ এই মাহফিল অনুষ্ঠিত হবে।
গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এবং কামিজ আছিয়া চৌধুরী নুরে মদিনা জামে মসজিদের সিনিয়র সহ-সভাপতি এম কাজল খান এক বিবৃতিতে জানান, সাংবাদিক আব্দুল হামিদ আমাদের একনিষ্ঠ সহযোদ্ধা। বর্তমানে তিনি অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছেন। তার দ্রুত আরোগ্য লাভের জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করতে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
উক্ত দোয়া মাহফিলে সাংবাদিকবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিত থেকে আব্দুল হামিদের সুস্থ জীবনের জন্য মহান রব্বুল আলামিনের নিকট প্রার্থনা করার বিনীত অনুরোধ জানিয়েছেন এম কাজল খান।