রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
গাইবান্ধায় বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠিত আশুলিয়ায় পুলিশের সাথে “শুটার বাপ্পি’র গোলাগুলি ” নারীকে জিম্মি করে চম্পট। নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভাঙ্গুড়ায় রাস্তার গাছ কেটে বিক্রয়ের অভিযোগ, তদন্তে বন বিভাগ গলা কাটা’ আয়াসের প্রকৃত পরিচয় নিয়ে প্রশ্ন: সরকারি নথি যাচাইয়ের দাবি টেকনাফে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে প্রায় ৩২ লাখ টাকা মূল্যের ভারতীয় পন্য  মুকসুদপুরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে রোগী বাছাই ক্যাম্প অনুষ্ঠিত কক্সবাজারে আইফোনসহ ৬০টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর সুনামগঞ্জের দিরাইয়ে প্রথমবারের মতো ধামাইল কর্মশালা অনুষ্ঠিত দীর্ঘ ৫ (পাঁচ) বছর যাবৎ ব্রিজের কাজে বেহাল অবস্থায় জনদূর্ভূগ পোহাতে হচ্ছে।

কালকিনিতে হত্যা-ধর্ষণসহ ১৭ টি মামলার আসামী ঢাকা হতে গ্রেফতার করেছে পুলিশ

  • প্রকাশিত: বুধবার, ৬ মে, ২০২৬
  • ১৭৯ বার পড়া হয়েছে

উজ্জ্বল চন্দ্র মন্ডল কালকিনি, 

মাদারীপুরের কালকিনি উপজেলার হত্যা, ধর্ষণ, চুরি, ছিনতাই, ডাকাতি ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে ১৭টি মামলার আলোচিত আসামি ফয়সাল তালুকদারকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার ( ০৬/০৫/২৬ ইং) বিকালে কালকিনি থানা পুলিশের একটি টিম ঢাকার কাফরুল এলাকা থেকে গ্রেফতার করে ফয়সালকে । বিষয়টি নিশ্চিত করে পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান জানান, ফয়সাল তালুকদার গা-ঢাকা দিয়ে দীর্ঘদিন পালিয়ে থাকলেও অব্যাহত চেষ্টায় আজ বিকেলে ঢাকা থেকে তাকে আটক করে কালকিনি থানায় নেয়া হয়েছে।

স্থানীয় ও পুলিশি তথ্যমতে, কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নের কালাই সরদারের চর গ্রামের বাসিন্দা এই ফয়সাল। দীর্ঘদিন কালকিনি উপজেলার অন্তত পাঁচটি ইউনিয়নে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিলো সে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হত্যা, ডাকাতি, ধর্ষণ, চাঁদাবাজি, চুরি, ছিনতাইসহ নানা অপরাধের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

কিছুদিন পূর্বে তার বিরুদ্ধে কালকিনিতে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে। ভুক্তভোগী পরিবার নিরাপত্তাহীনতায় এলাকা ছেড়ে চলে যায় বলেও জানা যায় ফয়সাল তালুকদারের গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে কালকিনির বিভিন্ন এলাকায় স্বস্তি ফিরে এসেছে। দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় জনগণ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews