রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনাম :
গাইবান্ধায় বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠিত আশুলিয়ায় পুলিশের সাথে “শুটার বাপ্পি’র গোলাগুলি ” নারীকে জিম্মি করে চম্পট। নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভাঙ্গুড়ায় রাস্তার গাছ কেটে বিক্রয়ের অভিযোগ, তদন্তে বন বিভাগ গলা কাটা’ আয়াসের প্রকৃত পরিচয় নিয়ে প্রশ্ন: সরকারি নথি যাচাইয়ের দাবি টেকনাফে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে প্রায় ৩২ লাখ টাকা মূল্যের ভারতীয় পন্য  মুকসুদপুরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে রোগী বাছাই ক্যাম্প অনুষ্ঠিত কক্সবাজারে আইফোনসহ ৬০টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর সুনামগঞ্জের দিরাইয়ে প্রথমবারের মতো ধামাইল কর্মশালা অনুষ্ঠিত দীর্ঘ ৫ (পাঁচ) বছর যাবৎ ব্রিজের কাজে বেহাল অবস্থায় জনদূর্ভূগ পোহাতে হচ্ছে।

বি এমটি (ভোকেশনাল) বিভাগের পরীক্ষা কেন্দ্র পুনর্বহালের দাবিতে শাহাবুদ্দিন ডিগ্রী কলেজে মানববন্ধন

  • প্রকাশিত: সোমবার, ৪ মে, ২০২৬
  • ৯৩ বার পড়া হয়েছে

মোঃ মাহবুবুল আলম বিভাগীয় ব্যুরো চীফ ময়মনসিংহ

বি এমটি (ভোকেশনাল) বিভাগের পরীক্ষা কেন্দ্র অবিলম্বে পুনর্বহালের দাবিতে ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার শাহাবুদ্দিন ডিগ্রী কলেজ প্রাঙ্গণে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থী ও শিক্ষকরা।

সোমবার (৪/০৫/২০২৬ইংতারিখ ) দুপুর ১টায় কলেজের প্রধান ফটকের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে কলেজের প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকরা। মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে এ কলেজে বি এমটি (ভোকেশনাল) বিভাগের পরীক্ষা কেন্দ্র চালু থাকলেও হঠাৎ করে তা বন্ধ করে দেওয়ায় শিক্ষার্থীরা চরম ভোগান্তিতে পড়েছেন।
তারা আরও জানান, পরীক্ষা কেন্দ্র বাতিল হওয়ায় শিক্ষার্থীদের দূরবর্তী কেন্দ্রে গিয়ে পরীক্ষায় অংশ নিতে হচ্ছে, যা সময় ও অর্থ ব্যয়ের পাশাপাশি নিরাপত্তা ঝুঁকিও বাড়াচ্ছে। দ্রুত পরীক্ষা কেন্দ্র পুনর্বহাল না করা হলে কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন বক্তারা।
মানববন্ধন থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত পদক্ষেপ গ্রহণ করে শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘবের জোর দাবি জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews