বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে খাদ্য অধিদপ্তরের কর্মচারীর বিরুদ্ধে ঘুষের অভিযোগ গাজীপুরে খাদ্য অধিদপ্তরের অফিস সহকারী আসাদ মিয়ার বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ আশুলিয়া থানাধীন বাইপাইল চাড়ালপাড়া এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।  বোমা তৈরিতে বিপত্তি, উড়ল ঘরের টিন ! অবশেষে আটক অণ্ডকোষ হারা মিজান চিকিৎসাধীন। সিরাজদিখানে ‘বোরহান-আনোয়ারা প্রবীণ নিবাস’ পরিদর্শনে ইউএনও রুম্পা ঘোষ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিদেশি পিস্তল-গুলিসহ আরসা সদস্য গ্রে প্তা র ছয় দফা দাবি আদায়ে লং মার্চ কক্সবাজার থেকে জামায়াতের নেতাকর্মীরা চট্টগ্রামের পথে সাভার মডেল থানাধীন বক্তারপুর এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার হলদিয়ায় চেয়ারম্যান প্রার্থী লীনা পারভীনের উঠান বৈঠক উন্নয়ন ও জনসেবার প্রতিশ্রুতি সত্যের পক্ষে কলমঃ- সাংবাদিকের বন্ধু সত্য, শত্রুর তালিকা দীর্ঘ

টেকনাফে নৌবাহিনীর বিশেষ অভিযানে ৩০ কোটি টাকার মাদক ও বিদেশি অস্ত্র উদ্ধার।

  • প্রকাশিত: সোমবার, ৪ মে, ২০২৬
  • ১৫১ বার পড়া হয়েছে

মোহাম্মদ আরিফ জেল প্রতিনিধি কক্সবাজার

কক্সবাজারের টেকনাফে নৌবাহিনীর বিশেষ অভিযানে প্রায় ৩০ কোটি টাকার মূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে।
একই অভিযানে একাধিক মামলার এক আসামিকে ও আটক করা হয়েছে।

নৌবাহিনী সূত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৪মে) ২০২৬ ভোরে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের আলিখালি এলাকায় একটি ইটভাটায় মাঠির নিচে সুপরিকল্পিতভাবে পুঁতে রাখা অবস্থায় ৫কেজি ক্রিস্টাল মেথ ( আইস) এবং ১লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ কোটি টাকা।

এসময় ঘটনাস্থল থেকে ২টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন এবং ৪ রাউন্ড তাজা গুলি জব্দ করা হয় পাশাপাশি আলিখালি এলাকা থেকে নুরুল কবির নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। যিনি একাধিক অস্ত্র ও মাদক মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি বলপ জানিয়েছে নৌবাহিনী।

পরে উদ্ধারকৃত মাদক, অস্ত্র গুলাবারুদ ও আটক আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ নৌবাহিনী জানিয়েছেন , সমুদ্র ও উপকূলীয় অঞ্চলে মাদক ও অস্ত্র চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews