1. live@www.weeklyasiabarta.com : - : -
  2. info@www.weeklyasiabarta.com : - :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে মসজিদে এসে বারবার লাঠি হারাচ্ছেন প্রতিবন্ধী নাসিরুদ্দিন, সড়ক দুর্ঘটনায় অল্পের জন্য রক্ষা দৌলতপুরে দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত সংবাদ সংগ্রহে গিয়ে নির্যাতনের শিকার সাংবাদিক গাজীপুরে গ্রেপ্তার ৫ লোহাগাড়ায় জমে উঠছে ঐতিহ্যবাহী আধুনগর খাঁনহাট পশুর হাট ২৬ মে থেকে দেশি-বিদেশি গরুর বিরাট সমাহার ঝড়-বৃষ্টি উপেক্ষা করে ধামরাইয়ের ঐতিহ্যবাহী গোমগ্রাম পশুর হাটে উপচে পড়া ভিড় জমে উঠেছে কোরবানির পশুর বেচাকেনা ধামরাইয়ে ৬৮০টি অসহায় পরিবারে ঈদের খুশি এমপি তমিজ উদ্দিনের হাত ধরে বিতরণ করা হলো সাড়ে ১৬ লাখ টাকার ঈদ উপহার ঢাকার ধামরাই সেন্ট্রাল প্রেস ক্লাবের মাসিক ও পরিচিতি আলোচনা সভা অনুষ্ঠিত সম্পন্ন করা হয়েছে। বাগমারা’র জামগ্রামে ‘মেসার্স কৃষি মিত্র’র উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় পৌঁছাবে আধুনিক কৃষি সেবা মাদারীপুরে গোয়েন্দা পুলিশ কর্তৃক অজ্ঞান পার্টির ৩ সদস্য আটক ঘাটাইলে বৃদ্ধা মহিলাকে নির্ম-মভাবে হ/ত্যার পর মৃতদেহের সাথে করে পূনরায় শারীরিক সম্পর্ক

শিমুলকান্দিতে আদালতের রায় উপেক্ষা! জনপ্রিয় চেয়ারম্যানকে হঠাতে মদ ও ষড়যন্ত্রের নীল নকশা

মোঃ হিরা মিয়া 
  • প্রকাশিত: শুক্রবার, ১ মে, ২০২৬
  • ১৬৮ বার পড়া হয়েছে

মোঃ হিরা মিয়া 

কিশোরগঞ্জের ভৈরব উপজেলার শিমুলকান্দি ইউনিয়নে এক নজিরবিহীন প্রশাসনিক ও রাজনৈতিক সংকট তৈরি হয়েছে। আদালতের সুস্পষ্ট নির্দেশনা থাকা সত্ত্বেও রহস্যজনক কারণে দায়িত্ব ফিরে পাচ্ছেন না জনগণের বিপুল ভোটে নির্বাচিত চেয়ারম্যান মিজানুর রহমান রিপন ভূঁইয়া। এই ঘটনার প্রতিবাদে এবং ষড়যন্ত্রকারীদের শাস্তির দাবিতে গতকাল রাজপথে নেমে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন ইউনিয়নের হাজার হাজার সাধারণ মানুষ।

প্রাপ্ত তথ্যে জানা যায়, গত ৫ই আগস্ট দেশের রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগ নিয়ে শিমুলকান্দি ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মেম্বার আলামিন খুরশিদ ও তার একটি কুচক্রী মহল চেয়ারম্যান মিজানুর রহমান রিপন ভূঁইয়ার বিরুদ্ধে একাধিক বানোয়াট ও মিথ্যা মামলা দায়ের করেন। সেই ষড়যন্ত্রমূলক মামলায় রিপন ভূঁইয়া দীর্ঘ ৮ মাস কারাবরণ করেন।

কারাগার থেকে মুক্তি পাওয়ার পর তিনি আইনের দ্বারস্থ হন। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে গত ২০-০৪-২০২৬ তারিখে মহামান্য জজ কোর্ট এক আদেশে মিজানুর রহমান রিপন ভূঁইয়াকে পুনরায় তার দায়িত্ব বুঝিয়ে দেওয়ার নির্দেশ প্রদান করেন। কিন্তু আদালতের সেই আদেশ জারির ১০ দিন অতিবাহিত হলেও স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাকে দায়িত্ব বুঝিয়ে দেননি। আদালতের অবমাননা করে কেন একজন নির্বাচিত জনপ্রতিনিধিকে তার কার্যালয়ে বসতে বাধা দেওয়া হচ্ছে, তা নিয়ে এলাকায় তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে।

এদিকে, চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলা মেম্বার আলামিন খুরশিদের নৈতিকতা নিয়ে বড় ধরনের প্রশ্ন উঠেছে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলামিন মেম্বারের একটি বিতর্কিত ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা যাচ্ছে ধানের ক্ষেতে বসে বিদেশি মদের বোতল হাতে নেশাগ্রস্ত অবস্থায় মোবাইল চালাচ্ছেন তিনি। একজন দায়িত্বশীল জনপ্রতিনিধির এমন কুরুচিপূর্ণ কর্মকাণ্ডে লজ্জিত পুরো ইউনিয়নবাসী। এলাকাবাসীর অভিযোগ, মূলত নিজের মাদক ব্যবসা ও অপকর্ম আড়াল করতেই আলামিন মেম্বার প্রশাসনকে ভুল বুঝিয়ে জনপ্রিয় চেয়ারম্যানকে সরিয়ে রাখতে মরিয়া হয়ে উঠেছেন।

গতকাল শিমুলকান্দির সর্বস্তরের মানুষের অংশগ্রহণে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, রিপন ভূঁইয়া কোনো দলীয় দাপটে নয়, বরং তার সততা ও ব্যবহারের মাধ্যমে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। ষড়যন্ত্র করে তাকে জনসেবা থেকে দূরে রাখা যাবে না। এলাকাবাসীর দাবি আলামিন খুরশিদের মতো নীতিহীন মেম্বারের উস্কানিতে আদালত অবমাননা করা বন্ধ করতে হবে এবং অবিলম্বে মিজানুর রহমান রিপন ভূঁইয়াকে তার পদে বহাল করতে হবে।

আদালতের রায় থাকা সত্ত্বেও কেন দায়িত্ব বুঝিয়ে দেওয়া হচ্ছে না, সে বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কোনো স্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি। শিমুলকান্দি ইউনিয়নবাসী এখন কিশোরগঞ্জ জেলা প্রশাসক ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সরাসরি হস্তক্ষেপ কামনা করছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট