বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে খাদ্য অধিদপ্তরের কর্মচারীর বিরুদ্ধে ঘুষের অভিযোগ গাজীপুরে খাদ্য অধিদপ্তরের অফিস সহকারী আসাদ মিয়ার বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ আশুলিয়া থানাধীন বাইপাইল চাড়ালপাড়া এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।  বোমা তৈরিতে বিপত্তি, উড়ল ঘরের টিন ! অবশেষে আটক অণ্ডকোষ হারা মিজান চিকিৎসাধীন। সিরাজদিখানে ‘বোরহান-আনোয়ারা প্রবীণ নিবাস’ পরিদর্শনে ইউএনও রুম্পা ঘোষ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিদেশি পিস্তল-গুলিসহ আরসা সদস্য গ্রে প্তা র ছয় দফা দাবি আদায়ে লং মার্চ কক্সবাজার থেকে জামায়াতের নেতাকর্মীরা চট্টগ্রামের পথে সাভার মডেল থানাধীন বক্তারপুর এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার হলদিয়ায় চেয়ারম্যান প্রার্থী লীনা পারভীনের উঠান বৈঠক উন্নয়ন ও জনসেবার প্রতিশ্রুতি সত্যের পক্ষে কলমঃ- সাংবাদিকের বন্ধু সত্য, শত্রুর তালিকা দীর্ঘ

বাগমারায় জনপ্রিয়তার শীর্ষে অ্যাডভোকেট মনিরুজ্জামান রঞ্জু, উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখতে চায় জনগণ

  • প্রকাশিত: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ১৩০ বার পড়া হয়েছে
Oplus_16908288

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর বাগমারা উপজেলায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন অ্যাডভোকেট মোঃ মনিরুজ্জামান রঞ্জু। তিনি বাগমারা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং গনিপুর ইউনিয়ন পরিষদের তিনবারের নির্বাচিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, চেয়ারম্যান থাকাকালীন সময়ে তিনি গনিপুর ইউনিয়নের ব্যাপক উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করেন। ইউনিয়নের অলিগলি রাস্তাঘাট সংস্কার, নতুন রাস্তা নির্মাণ এবং বিভিন্ন পুকুরে ঘাট তৈরি করে সাধারণ মানুষের চলাচল ও দৈনন্দিন জীবনে স্বস্তি ফিরিয়ে আনেন। তার এসব উন্নয়ন কর্মকাণ্ড স্থানীয়দের কাছে ব্যাপক প্রশংসিত হয়েছে।
এছাড়াও, ব্যক্তিগতভাবে মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়ানো, বিপদ-আপদে সহযোগিতা করা এবং দ্রুত সাড়া দেওয়ার কারণে তিনি সাধারণ মানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছেন। সম্প্রতি বাগমারা উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ চালিয়ে যাচ্ছেন তিনি। মানুষের ডাকে সাড়া দিয়ে তাদের সমস্যার কথা শুনছেন এবং ভবিষ্যতে পাশে থাকার আশ্বাস দিচ্ছেন।
গনিপুর ইউনিয়নের একাধিক বাসিন্দা জানান, “রঞ্জু ভাই চেয়ারম্যান থাকাকালীন যেভাবে কাজ করেছেন, তাতে আমরা সন্তুষ্ট। আমরা চাই তিনি উপজেলা চেয়ারম্যান হয়ে পুরো বাগমারার উন্নয়ন করবেন।”
একইভাবে বাগমারা উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে তার প্রতি সমর্থন লক্ষ্য করা যাচ্ছে। অনেকেই মনে করছেন, তার অভিজ্ঞতা, উন্নয়নমুখী দৃষ্টিভঙ্গি এবং মানুষের প্রতি আন্তরিকতা তাকে উপজেলা চেয়ারম্যান পদে শক্ত অবস্থানে নিয়ে গেছে।
সাধারণ মানুষের প্রত্যাশা, আসন্ন নির্বাচনে অ্যাডভোকেট মনিরুজ্জামান রঞ্জু প্রার্থী হলে তিনি বিপুল সমর্থন নিয়ে বিজয়ী হবেন এবং বাগমারা উপজেলার সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews