বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে খাদ্য অধিদপ্তরের কর্মচারীর বিরুদ্ধে ঘুষের অভিযোগ গাজীপুরে খাদ্য অধিদপ্তরের অফিস সহকারী আসাদ মিয়ার বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ আশুলিয়া থানাধীন বাইপাইল চাড়ালপাড়া এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।  বোমা তৈরিতে বিপত্তি, উড়ল ঘরের টিন ! অবশেষে আটক অণ্ডকোষ হারা মিজান চিকিৎসাধীন। সিরাজদিখানে ‘বোরহান-আনোয়ারা প্রবীণ নিবাস’ পরিদর্শনে ইউএনও রুম্পা ঘোষ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিদেশি পিস্তল-গুলিসহ আরসা সদস্য গ্রে প্তা র ছয় দফা দাবি আদায়ে লং মার্চ কক্সবাজার থেকে জামায়াতের নেতাকর্মীরা চট্টগ্রামের পথে সাভার মডেল থানাধীন বক্তারপুর এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার হলদিয়ায় চেয়ারম্যান প্রার্থী লীনা পারভীনের উঠান বৈঠক উন্নয়ন ও জনসেবার প্রতিশ্রুতি সত্যের পক্ষে কলমঃ- সাংবাদিকের বন্ধু সত্য, শত্রুর তালিকা দীর্ঘ

ফেসবুকে সাংবাদিকের ছবি ব্যবহার করে অপপ্রচার কালিয়াকৈর থানায় জিডি

  • প্রকাশিত: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ১৯২ বার পড়া হয়েছে

মো: রাশিদুল ইসলাম, জেলা প্রতিনিধি গাজীপুর

গাজীপুরের কালিয়াকৈরে কর্মরত এক সাংবাদিকের ব্যক্তিগত ছবি ও নাম ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্য ও অপপ্রচারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিজের নিরাপত্তা ও মানহানির আশঙ্কায় কালিয়াকৈর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী সাংবাদিক মোঃ জামিরুল ইসলাম।
ভুক্তভোগী জামিরুল ইসলাম দৈনিক কণ্ঠবাণী পত্রিকার কালিয়াকৈর প্রতিনিধি এবং কালিয়াকৈর প্রেসক্লাবের একজন সক্রিয় সদস্য।

জিডি সূত্রে জানা গেছে, সাংবাদিক জামিরুল ইসলাম দীর্ঘ দিন ধরে তার নিজস্ব ফেসবুক আইডি এবং ‘মিঃ কবি সাহেব’ নামক ফেসবুক পেজের মাধ্যমে জনসচেতনতামূলক সংবাদ ও ভিডিও প্রচার করে আসছেন। তবে গত ২৩ নভেম্বর তিনি লোকমুখে জানতে পারেন যে, ‘সোনিয়া জান্নাত’ ও ‘কবিতা আক্তার’ নামক দুটি ভুয়া ফেসবুক আইডি থেকে তার ব্যক্তিগত ছবি ব্যবহার করে বিভিন্ন আপত্তিকর ও বানোয়াট তথ্য পোস্ট করা হচ্ছে।

শুধু তাই নয়, অজ্ঞাতনামা ওই আইডিগুলো থেকে জামিরুল ইসলামের ফেসবুক আইডির কমেন্ট বক্সে তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য কুরুচিপূর্ণ মন্তব্য করা হচ্ছে এবং তার ফেসবুক আইডি ও পেজটি হ্যাক করার হুমকি প্রদান করা হচ্ছে। এ ঘটনায় সাংবাদিক জামিরুল ইসলাম ও তার পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এ বিষয়ে ভুক্তভোগী সাংবাদিক জামিরুল ইসলাম বলেন, একটি কুচক্রী মহল আমার পেশাগত এবং ব্যক্তিগত ভাবমূর্তি ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এই ধরনের অপপ্রচার চালাচ্ছে। আমি প্রশাসনের কাছে এর সুষ্ঠু তদন্ত ও দোষীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।
​কালিয়াকৈর থানা পুলিশ সূত্রে জানা গেছে, জিডিটি গ্রহণ করা হয়েছে (জিডি নং- ২০২৮) এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews