রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নকলায় অপরাধ দমনে পুলিশের সঙ্গে স্থানীয়দের মতবিনিময় মিরসরাইয়ে ১৪ নং হাইতকান্দিতে নুরুল আমিন এমপি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত লৌহজংয়ের পদ্মায় মা ইলিশ রক্ষা অভিযান ৯ জেলে আটক ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ইতিহাসবিদ ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন শান্তিগঞ্জের তৈয়বুর রহমান ইউনিয়ন পরিষদ নির্বাচন আসলে দেখি চেয়ারম্যান প্রার্থী হওয়াটা এখন একটা পুতুল খেলার মতো হয়ে গেছে চেয়ারম্যান প্রার্থী হবেন ? এগুলো জনসম্মুখে প্রকাশ করার মানসিকতা থাকলে আসেন, নয় তো দুরে থাকুন:—— সাভার মডেল থানাধীন পোড়াবাড়ি, বেদেপাড়া এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার। কালিয়াকৈরে কাজলি সিএনজি স্টেশনে অবৈধভাবে গ্যাস বিক্রির অভিযোগ, তদন্তের দাবি আজ বিজয়ার দশমী: হোসেনপুরে শ্রী শ্রী কুলেশ্বরী বাড়ির দেবালয়ের ভক্তরা,অশ্রুসিক্ত বিদায় জানাবেন মাকে। কালিয়াকৈরে তুরাগ নদীতে প্রতিমা বিসর্জন, হাজারো দর্শনার্থীর ভিড়

নরসিংদী সদর উপজেলার মোড়ে সুকুন (SUKOON) রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন

  • প্রকাশিত: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ২১৪ বার পড়া হয়েছে

তালাত মাহামুদ বিশেষ প্রতিনিধি

নরসিংদী সদর উপজেলা মোড়স্থ হাজী নাজিমউদ্দিন সুপার মার্কেটের দোতালায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে নতুন আঙ্গিকের আধুনিক রেস্টুরেন্ট ও পার্টি সেন্টার “সুকুন (SUKOON) রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টার”।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের উপস্থিতিতে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাহবুবুর রহমান মনির, পরিচালক—আবেদ টেক্সটাইল এবং নদী বাংলা গ্রুপ। এছাড়াও নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী স্যার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন ঘোষণা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে রেস্টুরেন্টের সদস্যবৃন্দ, এলাকার বিশিষ্ট সুশীল সমাজের ব্যক্তিবর্গ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আধুনিক মানসম্পন্ন খাবার পরিবেশন ও পারিবারিক পরিবেশে অনুষ্ঠান আয়োজনের জন্য “সুকুন (SUKOON) রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টার” নরসিংদী শহরে একটি নতুন মাত্রা যোগ করবে। তারা আশা প্রকাশ করেন, প্রতিষ্ঠানটি দ্রুতই স্থানীয় ও বাইরের গ্রাহকদের কাছে জনপ্রিয়তা অর্জন করবে।
উদ্বোধন শেষে অতিথিবৃন্দ নতুন প্রতিষ্ঠানের সফলতা, সমৃদ্ধি এবং দীর্ঘস্থায়ী পথচলার জন্য শুভকামনা জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews