বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে খাদ্য অধিদপ্তরের কর্মচারীর বিরুদ্ধে ঘুষের অভিযোগ গাজীপুরে খাদ্য অধিদপ্তরের অফিস সহকারী আসাদ মিয়ার বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ আশুলিয়া থানাধীন বাইপাইল চাড়ালপাড়া এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।  বোমা তৈরিতে বিপত্তি, উড়ল ঘরের টিন ! অবশেষে আটক অণ্ডকোষ হারা মিজান চিকিৎসাধীন। সিরাজদিখানে ‘বোরহান-আনোয়ারা প্রবীণ নিবাস’ পরিদর্শনে ইউএনও রুম্পা ঘোষ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিদেশি পিস্তল-গুলিসহ আরসা সদস্য গ্রে প্তা র ছয় দফা দাবি আদায়ে লং মার্চ কক্সবাজার থেকে জামায়াতের নেতাকর্মীরা চট্টগ্রামের পথে সাভার মডেল থানাধীন বক্তারপুর এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার হলদিয়ায় চেয়ারম্যান প্রার্থী লীনা পারভীনের উঠান বৈঠক উন্নয়ন ও জনসেবার প্রতিশ্রুতি সত্যের পক্ষে কলমঃ- সাংবাদিকের বন্ধু সত্য, শত্রুর তালিকা দীর্ঘ

বাহাদুরপুরে নৃশংস হত্যাকাণ্ডের প্রেক্ষিতে আইন-শৃঙ্খলা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ১৪৯ বার পড়া হয়েছে

এম এ মান্নান স্টাফ রিপোর্টার নিয়ামতপুর (নওগাঁ)

নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার বাহাদুরপুর এলাকায় সংঘটিত নৃশংস হত্যাকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় নিয়ামতপুর থানা প্রশাসন, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় থানা প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত জনগণের উদ্দেশ্যে আশ্বস্ত করে বলা হয়, “আপনারা নিজ নিজ কাজে স্বাভাবিকভাবে নিয়োজিত থাকবেন। ভয় বা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। যারা অপরাধী, কেবলমাত্র তাদেরকেই আইনের আওতায় আনা হবে। সাধারণ মানুষের কোনো ধরনের হয়রানি বা ভীতির কারণ নেই।”
সভায় উপস্থিত ছিলেন নিয়ামতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহবুবুর রহমান, এসআই চাঁদ আলী, ডিএসবি’র সদস্য আব্দুল মতিন, সার্কেল কর্মকর্তা মোহাম্মদ মাহমুদ ও মোঃ মনিরুজ্জামান। এছাড়াও উপস্থিত ছিলেন ৮ নম্বর বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ জাকির হোসেন এবং ৭ নম্বর শ্রীমন্তপুর ইউনিয়ন বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর সাধারণ সম্পাদক আলহাজ্ব কাজী শামসুল আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ জনগণ।
সভায় বক্তারা সকলকে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান এবং যেকোনো গুজব বা অপপ্রচারে কান না দেওয়ার জন্য অনুরোধ করেন। পাশাপাশি অপরাধ দমনে আইন-শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার জন্য সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয়।
আলোচনা সভার মাধ্যমে এলাকায় স্বস্তি ফিরিয়ে আনা এবং জনগণের মাঝে আস্থা তৈরি করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ বার্তা প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews